৯ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের খবর সংগ্রহ করতে যাওয়া পাঁচ সাংবাদিকসহ আটজনকে নিয়ে নিখোঁজ স্পিডবোটের সন্ধানে বুধবার আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল। দেশটির উদ্ধারকারী সংস্থা বাসারনাস এ তথ্য জানিয়েছে। বাসারনাসের তথ্য মতে, আটজনের দলটি সোমবার বিকেলে জাকার্তার পশ্চিমাঞ্চলের একটি এলাকা থেকে স্পিডবোটে করে যাত্রা শুরু করে। তবে যাত্রার কিছুক্ষণ পরই বোটের মালিকের সঙ্গে নৌযানটির ক্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাঁচ ইন্দোনেশীয় সাংবাদিক মাউন্ট আনাক ক্রাকাতাউয়ের অগ্ন্যুৎপাতের ছবি ও ভিডিও সংগ্রহ করতে সেখানে যাচ্ছিলেন।ইন্দোনেশিয়ায় কয়েক দিন ধরে চলা ওই অগ্ন্যুৎপাতের কারণে বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়…
Read MoreBlog
চিরকুটে ‘কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না’ লিখে স্কুলছাত্র নিখোঁজ
৯ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):বিদ্যালয়ে নিবন্ধন ফরম জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল স্কুলছাত্র মো. আরিফুল ইসলাম ওরফে ইসমাইল। ১৫ দিন হয়ে গেল তার খোঁজ নেই। এর মধ্যে বাড়িতে পাওয়া গেছে তার লেখা একটি চিরকুট, যেখানে লেখা—‘আমার জন্য সবাই দোয়া করবে, যেন আমি যেখানে থাকি ভালো থাকি। আর কেউ আমাকে খোঁজার চেষ্টা করবে না।’ আরিফুল মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের গোপালপুর ভাদুটিয়া গ্রামের মো. সামসুল ইসলামের ছেলে। আরিফুলের খোঁজে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার ছেলের সন্ধানে সদর থানায় একটি…
Read Moreআগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা:নৌপরিবহন মন্ত্রী
ষ্টাফ রিপোর্টার,৯ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):ভোলা দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আগেই জনগণের যোগাযোগের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ দুটি ফেরি চলাচল করছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে “ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের উদ্বোধনের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, পরীক্ষামূলকভাবে কয়েকদিন পরিচালনার পর দেখা গেছে, যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ মানুষের…
Read Moreসাভারে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন
৯ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাব হোসনেকে পিটিয়ে হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আরও দুইজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদের প্রতেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।পুলিশ জানায়, দুপুরে নতুন গ্রেপ্তার হওয়া দুই জনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল ৮ আসামিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৬ জনকে আদালতে তোলা হয়। ঘটনার দিন থেকে আজ পর্যন্ত সাভারের আমিনবাজার, কেরানিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে ১০ জনের ১০ দিন করে রিমান্ড চাওয়া হলে…
Read Moreপলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ কথা জানান। সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে…
Read Moreজাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ পররাষ্ট্রমন্ত্রীর
৮ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন। আজ বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে ড. খলিলুর রহমান মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন। এসময় তিনি সভাপতি হিসেবে আগামী…
Read Moreধামরাইয়ের বেদে পল্লীর উন্নয়নে খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকার উন্নয়নের সহায়তা প্রদান করেন হ্যালো ডিসি
শেখ এ কে আজাদ,৮ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):একটি নিজের ঘর, একটু নিরাপদ ঠিকানা আর সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ—এই স্বপ্ন নিয়েই তিন দশক কেটে গেছে ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের রূপনগর বেদে পল্লীর বহু পরিবারের। জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে কখনো নৌকায়, কখনো অন্যের জায়গায় বসতি গড়ে দিন কাটিয়েছেন তারা। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসানের পথে। স্থায়ী আবাসনের জন্য খাসজমি, পরিবারের নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং পল্লীর উন্নয়নে ৫ লাখ টাকার সহায়তা পেয়েছেন তারা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা হস্তান্তর করেন ঢাকা জেলার জেলা প্রশাসক…
Read Moreডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৮ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন।আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী এ বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর…
Read Moreডিআইইউতে ‘পেশা হিসেবে খেলাধুলা, বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,৭ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘পেশা হিসেবে খেলাধুলা, বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার এবং খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ডিআইইউ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান।আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের উদ্যোগে ঢাকার সাভারের বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেনেদ্র ‘পেশা হিসেবে খেলাধুলা, বাংলাদেশে সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার এবং খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ডিআইইউ শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব…
Read Moreধামরাইয়ে উন্মুক্ত জলাভূমি ও প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,৭ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ): ঢাকার ধামরাই উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানখেত ও প্লাবনভূমিতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ধামরাইয়ের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা আক্কাস আলী ও শাজাহান, সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার এবং কুল্লা…
Read More