‘বাংলাদেশের স্বল্পোান্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ ঃ যুবউন্নয়ন অধিদপ্তরের ভূমিকা’শীর্ষক এক সেমিনার আজ সাভারস্থ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. বি. এম. রুহুল আজাদ ও যুগ্ম সচিব মোঃ মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউ এর পরিচালক মোরশেদ উদ্দিন আহমদ। বিষয়ের উপর কী-নোট পেপার উপস্থাপন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক(পরিকল্পনা) মোঃ মোয়াজ্জেম হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আনোয়ারুল্লাহ ভূইয়া। সেমিনারে যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণসহ যুব সংগঠক ও যুব প্রতিনিধিরা অংশগহণ করেন।
সেমিনারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীবলেন বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বিশ্ব মানচিত্রে সুগম ও বেগবান করেছে বাঙ্গালি জাতির মাথা উঁছু করে চলার পথ। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের এ অগ্র যাত্রায় যুব উন্নয়ন অধিদপ্তর নানামুখী কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক ভূমিকা পালন করবে। বক্তারা আশা প্রকাশ করেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগিয়ে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে যুব উন্নয়ন অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
