মিরপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেবে সরকার

রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে ইলিয়াস মোল্লা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদের একশত টন চাল ও দশ লাখ টাকা দিয়ে সহায়তা করবে সরকার। ক্ষতিগ্রস্থদের মঙ্গলবার সকালে দেখতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমনটি জানান। সোমবার ভোর ৪টার দিকে ওই বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে চার হাজারের বেশি ঘর। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কাদের, তাদের যে ক্ষতি হয়েছে সেটা অত্যন্ত কষ্টদায়ক। আমি ত্রাণমন্ত্রীর সাথে কথা বলেছি, সরকারের পক্ষ থেকে তাদের জন্য ১০০ টন…

Read More

আশুলিয়ায় প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

দিয়া ইসলাম , সাভার : সাভারের আশুলিয়ায় একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকায় টোকিও প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড কারখানায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই কারখানায় বৈদ্যুতক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন কারখানার পাশে একটি শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়লে প্রায় ১৪টি টিনসেড রুম পুড়ে যায়। খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

Read More

বিমান দুর্ঘটনায় মমতার শোক

কাঠমান্ডুতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।। সোমবার এক শোক বার্তায় তিনি বলেছেন, এই দুর্ঘটনায় যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন তাঁদের পরিবার-পরিজনকে আমার হূদয় থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময়ে বাংলাদেশ এবং নেপাল সরকারের নেতৃত্ব এবং জনগণের প্রতি জানাই আমার গভীর সহমর্মিতা, সহানুভূতি। বিমান দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন কলকাতার মানুষজনও। তাঁরা খবর নিচ্ছেন ওই বিমানে ?তাঁদের পরিচিত কেউ যাত্রী ছিলেন কি না। এদিকে, কাঠমান্ডুর বিমান দুর্ঘটনার রেশ পড়েছে কলকাতা বিমানবন্দরেও। সোমবার সন্ধ্যায় কাঠমন্ডু থেকে কলকাতা হয়ে যে বিমানগুলোর ঢাকা যাওয়ার কথা ছিল, সেগুলো আসতে পারেনি। ফলে…

Read More

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়েছে দুদক

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের জামিন স্থগিত চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। আজ দুপুরে আপিল বিভাগের চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদনের উপর শুনানি হবে বলে জানিয়েছেন দুদক কুশলী খুরশিদ আলম খান। এর আগে গতকাল সোমবার খালেদা জিয়াকে চারমাসের জামিন দেয় হাইকোর্ট। নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা ঘোষণার পর থেকে বিএনপি চেয়ারপারসন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

Read More

ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা, ১৩ মার্চ : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।’ তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকায় নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কমিশন সূত্র জানায়, ব্রাহ্মণবাড়ীয়া-১ নির্বাচনী এলাকার প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৮ জন পুলিশসহ ২২ জন…

Read More

বিমান বিধ্বস্তে নিহত : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১৩ মার্চ : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল পৃথক শোকবার্তায় তারা নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সিঙ্গাপুর থেকে বাসসকে জানান, চারদিনের সরকারি সফরে সিঙ্গাপুরে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্ত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’ প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী বিমান…

Read More

কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলা উড়োজাহাজের ৭১ জন আরোহীর কমপক্ষে ৪৫ জন নিহত

ঢাকা, ১৩ মার্চ : কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস বাংলা উড়োজাহাজের ৭১ জন আরোহীর কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। প্রাপ্ত খবর ও সরকারিভাবে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল রাজধানীতে এক ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ি বিধ্বস্ত উড়োজাহাজের আরোহীদের ৪৫ জন নিহত হয়েছে।’ বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি উড়োজাহাজ নেপালের ‘কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে’ (টিআইএ) অবতরণের সময় সেখানকার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়। এ সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। বিধ্বস্ত বিমানটিতে পাইলট, কো-পাইলট ও ২ জন ক্রু এবং ৬৭ জন আরোহী ছিলো। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের…

Read More

সিঙ্গাপুর বোটানিক গার্ডেনে নিজের নামে অর্কিড উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর, ১৩ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ইউনেস্কো বিশ্ব হেরিটেজ হিসেবে স্বীকৃত সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের ন্যাশনাল অর্কিড গার্ডেনে তাঁর নামে একটি অর্কিড উন্মোচন করেছেন। সিঙ্গাপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফরটি স্মরণীয় করে রাখতে অর্কিডটির নাম ‘ডেনড্রোবিয়াম শেখ হাসিনা’ রাখা হয়েছে। প্রধানমন্ত্রী গত রোববার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে তাঁর প্রথম সরকারী সফরে আসেন। সিঙ্গাপুরের জাতীয় ফুল অর্কিডের যে প্রজাতির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ‘ডেনড্রোবিয়াম শেখ হাসিনা’ নামকরণ করা হয়েছে, বোটানিক বাগানের কর্মকর্তারা ‘সানপ্লাজা পার্ক’ ও ‘সেলেটার চকোলেট’ প্রজাতির শংকরায়নের মাধ্যমে সেটি…

Read More