স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ) :ঢাকার ধামরাইয়ের যাদবপুর, বালিয়া ও সুয়াপুর ইউনিয়ন সহ প্রায় ১৫ টি স্পটে বংশী ও গাজীখালী নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচেছন প্রভাবশালীরা । অবৈধ বালু উত্তোলন কারীদের মাঝে মধ্যে উপজেলা প্রশাসন জেল, জড়িমানা করলেও থেমে নেই তাদের কার্যক্রম ।
নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কারনে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচেছ নদীর দু- পারের ফসলী জমি, বসতবাড়ি, স্কুল, মজসিদ- মাদ্রাসা ও খেলার মাঠ । অচিরেই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে ওই সব স্থাপনা ও ফসলী জমি ।
