৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন ফর ভিক্টরি, ভ্যাকসিন নিলে জয়, ভ্যাকসিনে নেই ভয়। মন্ত্রিপরিষদের ৫ জন সদস্যকে সাথে নিয়ে নিজ শরীরে ভ্যাকসিন গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাইল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ আজ একসাথে আনন্দঘন পরিবেশে ভ্যাকসিন গ্রহণ করেছেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেয়ার পর প্রায় ৩০ মিনিট আমরা সবাই একসাথে বসে কথা বললাম। আমাদের কারো শরীরেই…
Read MoreDay: February 7, 2021
বিজিবিতে টিকাদান কার্যক্রম শুরু
৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার দেশব্যাপী টিকাদান কর্মসূচির আওতায় বিজিবিতেও করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়।এদিন সকালে বিজিবি সদর দপ্তর, পিলখানায় অবস্থিত বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকার প্রশিক্ষণ মাঠে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান প্রথম বিজিবি সদস্য হিসেবে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন। এ সময় বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালকরা, ঊর্ধ্বতন অফিসাররা, সৈনিকরা এবং অন্য বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সরকারি পরিকল্পনা অনুযায়ী ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১২টি…
Read Moreঅভিষেক টেস্ট খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি
৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ): রেকর্ড বইয়ে দলটা খুব ছোট! সেই ছোট্ট দলের অংশ হয়েই ইতিহাস গড়লেন কাইল মেয়ার্স। অভিষেক টেস্ট খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি। ক্রিকেট ইতিহাসে এমন অসাধারণ কীর্তি গড়া মাত্র ষষ্ঠ ক্রিকেটার তিনি। প্রথম ইনিংসেই জানান দিয়েছিলেন টেস্ট খেলার সামর্থ্য খারাপ না মেয়ার্সের। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লু হয়ে ৪০ রানের ইনিংসটির অপমৃত্যু ঘটেছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ের মধ্যে চোয়ালবদ্ধ করে মাঠে নেমেছিলেন। আরেক অভিষিক্ত এনক্রুমা বোনারের সঙ্গে ২১৬ রানের অসাধারণ এক জুটি গড়লেন। চতুর্থ ইনিংসে এ দুজনের ২১৬ রানের জুটি দুই অভিষিক্তের মধ্যকার সর্বোচ্চ। দারুণ এই জুটি…
Read Moreহাসপাতালের বুথে করোনার টিকার নিবন্ধন করতে সমস্যায় পড়ছেন অনেকে
৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ): রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে শুরু হয়েছে করোনার টিকাদান কার্যক্রম। আজ রোববার এখানে ২০০ জনের টিকা দেওয়ার কথা। তবে হাসপাতালের নিবন্ধন বুথে নিবন্ধন করতে অনেকেই সমস্যায় পড়ছেন। টিকা নেওয়ার পর বিশ্রাম নেওয়ার কথা থাকলেও অনেকেই তা নিচ্ছেন না। দুপুর ১২টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স-১ কক্ষে টিকা কার্যক্রম শুরু হয়। প্রথম টিকাটি নেন কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদ কামাল। এরপর টিকা নেন হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান। এ হাসপাতালে টিকা নেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে তিনি টিকা নেননি।…
Read Moreফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও দেল সুর প্রদেশে রোববার রিকটার স্কেলে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইনের সিসমোলজি ও ভলকানোলজি ইনস্টিটিউট এ কথা জানায়।ইনস্টিটিউট জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ম্যাগসাইসে শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূগর্ভের ১৫ কিলোমিটার গভীরে।উৎপত্তিস্থল মূল টেকটোনিক প্লেটের উপরে অবস্থিত, ফলে আরো ভূমিকম্প হতে পারে এবং এটি ক্ষয়ক্ষতির কারণ হতে পারে।কাদাপাওয়ান সিটি, দক্ষিণ কোতাবাতোর কোরোনাদাল সিটি এবং মিন্দানাও অঞ্চলের অন্যান্য এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।প্রশান্তমহাসাগরের ‘রিং অব ফায়ার’ সংলগ্ন হওয়ায় ভূতাত্ত্বিক অস্থিরতার কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প…
Read Moreকরোনার টিকা নিলেন প্রধান বিচারপতি
৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):করোনার টিকা নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানিয়েছেন।তিনি বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি আজ ৭ ফেব্রুয়ারি বেলা ৩ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকা গ্রহণ করেন।
Read Moreকরোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় দ্বিগুণ
৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৯২ জনের। আর সুস্থ হয়েছেন ৫৩১ জন। গতকাল শনিবারের তুলনায় আজ মৃত্যু প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে কমেছে শনাক্তের সংখ্যা ও হার। গতকাল দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। আর শনাক্তের সংখ্যা ছিল ৩০৫। আজ রোববার বিকেলে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক…
Read Moreবিএনপিকে হুঁশিয়ারি সেতুমন্ত্রীর
৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):বিএনপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জেল, জুলুম, নির্যাতন ও রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপির নেতারা এখন হাঁকডাক শুরু করেছেন বলে মন্তব্য করেন…
Read Moreকরোনার ভ্যাকসিন নিলেন জিওসিসহ ১০০ সেনা সদস্য
৭ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):সারা দেশে কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণের প্রথম দিনে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক টিকা নিয়েছেন। পর্যায়ক্রমে ১০০ সেনা সদস্যকে ভ্যাকসিন দেয়া হবে বলে জানানো হয়েছে।৭ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৯টায় সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন জিওসি ও নবম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনের শুরুতে জিওসি টিকা নেন। এরপর পর্যায়ক্রমে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ অফিসারগণ ভ্যাকসিন গ্রহণ করেন। রোববার মোট ১০০ জনকে ভ্যাকসিন দেয়া হবে।টিকা গ্রহণ শেষে গণমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান জিওসি ও নবম পদাতিক…
Read Moreসাভারে ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যা
৭ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):সাভারে প্রেম সংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে রোহান (১৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে কিশোর গ্যাং সদস্যরা জড়িত বলে দাবি করেছে স্থানীয়রা । গ্যাং লিডার হৃদয়ের বাড়ি পোড়াবাড়ি মহল্লায়। ৬ ফেব্রুয়ারি শনিবার রাত ৮ টার দিকে সাভারের ব্যাংককলোনী এলাকার মুড়িমটকা চায়ের দোকানের পাশে একটি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রোহান সাভারের উলাইল এলাকার আব্দুস সোবানের ছেলে। তিনি রোদেলা মডেল স্কুল এ এসএসসিতে লেখাপড়া করতেন। প্রাথমিকভাবে রিদয় নামের এক যুবকের বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলেন নিহতের চাচাতো ভাই। নিহতের চাচাতো ভাই…
Read More