২ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সব জেলায় করোনার টিকা পৌঁছে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘নির্ধারিত সময়ে আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে।’ আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সব জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। উপজেলায় পর্যন্ত পৌঁছে যাবে। ইতিমধ্যে ৫শ’র বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তারা সবাই ভালো আছেন।’ আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের মন্ত্রী, এমপি, সচিব মহোদয়কে আহ্বান করব তারাও ভ্যাকসিনে কার্যক্রমে অংশগ্রহণ করবে।’
Read MoreDay: February 2, 2021
সাভারে নীলা হত্যা মামলায় আরও ১ জন গ্রেপ্তার
০২ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকার সাভারে স্কুলছাত্রী নীলা হত্যায় জড়িত থাকার অভিযোগে সাকিব হোসেন (২০) নামের আরও এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাকিব পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের ছেলে। তাঁর বাড়ি পৌর এলাকার মধ্যপাড়ায়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সাকিবকে আজ মঙ্গলবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়েছে। আদালতের কাছে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে। নিহত নীলা রায় মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক গ্রামের নারায়ণ রায়ের মেয়ে। পরিবারের সঙ্গে নীলা সাভার পৌর এলাকার ব্যাংক…
Read Moreমুজিবের বাংলায় কেউ গৃহহীন থাকবে না : প্রধানমন্ত্রী
২ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় বিএনপি’র নেতৃত্ব শূন্যতার প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সমর্থন বৃদ্ধির প্রসঙ্গ টেনে বলেন, যার প্রতিফলন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখা গেছে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি’র আজকে সেই দশা। তারা যত বক্তৃতা দিক আর যত কথাই বলুক না কেন তাদের নেতৃত্বের অভাব রয়েছে। সাজাপ্রাপ্ত পলাতক আসামী যখন একটা দলের নেতা তখন তাদের ওপর মানুষের আস্থা ও বিশ^াস কিছুই থাকে না। সেই বিশ^াস ও আস্থা এখন আর তাদের প্রতি জনগণের নেই। আস্তে আস্তে সেই জায়গাটা সরে গেছে।’আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষ আওয়ামী লীগের কাছ থেকে যেহেতু…
Read Moreসাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন
ষ্টাফ রিপোর্টার ,২ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃওরা। ভোর রাতে আশুলিয়া ইউনিয়নের আড়াগাঁও এলাকায় এঘটনা ঘটে।এলাকাবাসী জানায়,আশুলিয়ার আড়াগাঁও এলাকার লালচাঁন নামের এক হত দরিদ্র ব্যক্তি নিজের পরিবারের স্বচ্ছলতা আনতে ইতিহাস নামের একটি যাত্রীবাহী বাস কিনেন। বাসটি চন্দ্রা থেকে মিরপুর ১৪ নাম্বারে যাত্রী নিয়ে চলাচল করতো। ভাড়ার টাকায় তার সংসার ও ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ চলতো। গতকাল রাতে বাসটি আড়াগাঁও এলাকায় রেখে গেলে দুর্বৃওরা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এসময় বাসে ঘুমিয়ে থাকা চালকের সহকারী সাইফুল জানালা ভেঙ্গে বের হতে গিয়ে গুরুতর আহত হন।…
Read More