প্রথম ডোজের পর হাসপাতালে ভর্তির ঝুঁকি কমে ৯৪%

২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক):করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার কার্যকারিতা স্পষ্ট হচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকার প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহের মধ্যে হাসপাতালে ভর্তির ঝুঁকি কমে ৯৪ শতাংশ। ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত টিকা এই ঝুঁকি কমায় ৮৫ শতাংশ। এই দুই টিকাই গুরুতর সংক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত সোমবার এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরা। গবেষণায় পুরো স্কটল্যান্ডের ৫৪ লাখ জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের হাসপাতালে…

Read More

হামলাকারীরা ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে এসেছিলেন

২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে তাণ্ডব চালানোর ঘটনায় হামলাকারীরা ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে এসেছিলেন। দাঙ্গা করার জন্য উগ্রবাদীরা অস্ত্র, বেতার যোগযোগ ব্যবস্থাসহ নানা সরঞ্জাম নিয়ে ক্যাপিটলের আশপাশে জড়ো হন। তাঁদের এই প্রস্তুতি মোকাবিলায় নিরাপত্তা ব্যবস্থা ছিল অপ্রতুল। ক্যাপিটলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত চারজন কর্মকর্তার মধ্যে তিনজন গতকাল মঙ্গলবার কংগ্রেসের শুনানিতে অংশ নিয়ে এ তথ্য জানিয়েছেন। কংগ্রেসের হোমল্যান্ড সিকিউরিটি ও গভর্নমেন্ট অ্যাফেয়ার্স কমিটিতে ওই শুনানি অনুষ্ঠিত হয়। গত ৬ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ফল প্রত্যায়নের জন্য কংগ্রেসের অধিবেশন চলাকালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটলে হামলা চালান। হামলার ঘটনায়…

Read More

সাংবাদিক আবুল মকসুদের জানাজা প্রেসক্লাবে অনুষ্ঠিত

২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রথিতযশা সাংবাদিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় জানাজা আজ বুধবার বেলা আড়াইটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সংগঠন ফুল দিয়ে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানায়। বেলা সোয়া দুইটার পর প্রেসক্লাবে সৈয়দ আবুল মকসুদকে বহনকারী ফ্রিজার ভ্যান আসে। পৌনে তিনটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, সৈয়দ আবুল মকসুদের মৃত্যু সাংবাদিক সমাজে গভীর শূন্যতা তৈরি করেছে। তাঁর পরিবারের প্রতি শোক জানাই। অসংখ্য ভক্ত, পাঠক তাঁর ছিলেন। সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ…

Read More

ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে :সেতুমন্ত্রী

২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘ আওয়ামী লীগ দলের ভাবমূর্তি বিনষ্ট কারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে যাচ্ছে। যে যার মতো বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি বিনষ্ট করবেন তাতো চলতে পারে না।’ওবায়দুল কাদের আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ধিত সভায় যুক্ত হন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের শৃঙ্খলা বিরোধী…

Read More

সাত কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষা অনুষ্ঠিত হবে

২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত সব পরীক্ষা শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে।আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের অধ্যক্ষদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।আজ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলা হয়, শর্ত হল পরীক্ষা চলাকালে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Read More

বিএনপির ইন্ধনে আলজাজিরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে: ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): বিএনপির ইন্ধনে আলজাজিরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।ঢাকার ধামরাইয়ের গাওয়াইল এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি আন্দোলতে ব্যর্থ হয়ে দিনরাত সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে বলেও বলেন তিনি।অনুষ্ঠানে এসময় সংসদ সদস্য বেনজীর আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More

জাবির শিক্ষার্থীরা হল ত্যাগ করলো

স্টাফ রিপোর্টার,২৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোর তালা ভেঙ্গে উঠা শিক্ষার্থীরা অবশেষে চলে গেছে। গতকাল বিকেল থেকে শিক্ষার্থীরা হল ত্যাগ করে চলে যান। পরে আজ সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল হলে তালা ঝুলিয়ে দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান। এদিকে ক্যাম্পাসে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সংঘর্ষের ঘটনায় আশুলিয়ার গেরুয়া এলাকার প্রায় ২৫০ জন অজ্ঞাত ব্যক্তির নামে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ক্যাম্পাস কর্তৃপক্ষ। এঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে গেরুয়া এলাকায় পুরুষ শুন্য হয়ে পড়েছে।শিক্ষার্থীরা জানায় ক্রিকেট খেলাকে কেন্দ্র…

Read More