১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): অর্থ-সম্পদকে যারা বড় করে দেখেছে তারা কেউ ক্ষমতায় টিকতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যুবলীগ নেতাদের সতর্ক করে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতার আদর্শ ধারণ করে রাজনীতি করতে গিয়েও যারা লোভের বশবর্তী হয়ে অর্থ-সম্পদকে বড় করে দেখেছে, তারা কিন্তু টিকতে পারেনি।’ প্রসঙ্গত, নানা বিতর্ক ছাপিয়ে ও শুদ্ধি অভিযানের পর যুবলীগের সপ্তম কংগ্রেসে নেতৃত্বে আসেন সংগঠনটির প্রতিষ্ঠাতার জ্যেষ্ঠ সন্তান শেখ ফজলে শামস পরশ ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল…
Read MoreDay: February 10, 2021
দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২.৫৯%
১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮৮ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন। এর মধ্যে ৮ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৫৯ শতাংশ। বাংলাদেশে গত বছরের…
Read Moreআগামী বছর যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত হবে: সেতুমন্ত্রী
১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): পদ্মা সেতুর চলমান নির্মাণ কাজের ধারাবাহিকতায় আগামী বছর (২০২২ সাল) জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে যা সত্য নয়। চলমান কাজের ধারাবাহিকতায় আগামী বছর জুনের মধ্যেই সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।’সেতুমন্ত্রী আজ বুধবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন- ‘বিআরটিসির’ কর্মকর্তাদের…
Read Moreসাভারের আশুলিয়ায় বেক্সিমকো পিপিই পার্কের উদ্বোধন
স্টাফ রিপোর্টার,১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সর্ম্পক অনেক ভালো বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত আর্ল আর মিলার।দুপুরে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বেক্সিমকো পিপিই পার্কের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত আর্ল আর মিলার এসময় আরও বলেন,যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কুটনৈতিক ও ব্যবসায়ীক সর্ম্পকও অনেক ভালো সবসময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে বলেও বলেন তিনি। এদিকে রাজধানীর নিজ বাসভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অংশ গ্রহণ করেন প্রধানমন্ত্রীর বেসরকারী ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর…
Read Moreকরোনা ভ্যাকসিন নিলে দেশ থেকে করোনা নির্মূল হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১০ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনা ভাইরাসের ভ্যাকসিন ৯৫ ভাগ কার্যকর এই ভ্যাকসিন নিলে দেশ থেকে করোনা ভাইরাস নির্মূল হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের গেন্ডা এলাকায় সাভার পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল গণি ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন এনে দেশের মানুষের মাঝে প্রয়োগ করে অন্যন্য উদাহারণ সৃষ্টি করেছে।সংবর্ধনা অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Read More