মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক ৫১

৪ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৫৭ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৫০ গ্রাম গাঁজা, ৩৮ লিটার বিদেশি মদ, ২ দশমিক ৫ লিটার স্প্রিট ও ৩০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।তাদের বিরুদ্ধে ডিএমপি’র বিভিন্ন থানায় ৩৪টি মামলা হয়েছে।

Read More

অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

৪ জানুয়ারি,২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গবেষণা এবং অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে যে ফসল যেখানে ভাল উৎপন্ন হয় সেখানেই তার চাষাবাদ করতে হবে।তিনি বলেন, ‘অল্প খরচে অধিক মাত্রায় ফসল উৎপাদন কিভাবে করতে পারি সেটা বিবেচনায় এনে মাটির উর্বরতা এবং পরিবেশ বিবেচনা করে সমগ্র বাংলাদেশের এলাকা ভিত্তিক একটি ‘জোন ম্যাপ’ তৈরী করা দরকার।’তিনি এ সময় সরকারি চাকুরে বিজ্ঞানীদের চাকরির মেয়াদ বৃদ্ধির মাধ্যমে তাদেরকে বিশেষ প্রণোদণার আওতায় আনা যায় কিনা সে বিষয়ে চিন্তা-ভাবনা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান…

Read More

ঢাকার ধামরাইয়ে চাতালের ছাই দিয়ে নদী ভরাট, দূর্ভোগে জনসাধারণ

ষ্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি,২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ের কেলিয়া এলাকায় ধানের চাতালের ছাই দিয়ে বংশী নদী ভরাটের মহা উৎসব যেন কোন ভাবেই থামছেই না । ধামরাই প্রবেশের এই বংশী নদীর পাশ দিয়ে যে রাস্তাটি তা দিয়ে প্রায় দশটি উপজেলার জনসাধারণ ও যানবাহন চলাচল করে প্রতিনিয়িত। বাতাসে ছাই উড়ার কারনে প্রতিনিয়তই খুবই সমস্যায় পড়তে হচেছ এই রাস্তাটি দিয়ে চলাচলরত জনসাধারণ ও যানবাহনের । বংশী নদীতে ছাই ফেলা বন্ধের নির্দেশনা দিয়ে উপজেলা প্রশাসন বার বার চাতাল মালিকদের নোটিস দিলে ও তা কোন ভাবেই বন্ধ হচেছ না । এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Read More

আশুলিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

ষ্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি,২০২১(বিবিনিউজ): সাভাারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বংশী নদীর কুল ঘেঁষা বেশ কয়েকটি স্থান থেকে ভেকু দিয়ে মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়। এর ফলে একদিকে যেমন ঝুঁকিতে রয়েছে নদীর তীর ঘেষা লোকবসতি অন্যদিকে কমছে ফসলি জমি।সম্প্রতি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি ও গাজীখাল এলাকায় গিয়ে দেখা গেছে এসব স্থানের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি ট্রাকযোগে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়।রাঙ্গামাটি এলাকায় গিয়ে দেখা গেছে, বংশী নদীর পাশে ফসলি জমি থেকে ৮/১০ ফুট গর্ত করে ভেকুর সাহায্যে মাটি কাটছে স্থানীয় জসিম উদ্দিন মাষ্টার নামের এক ব্যাক্তি। মাটি ট্রাকযোগে নিয়ে যাচ্ছে পাশের…

Read More

নদীর ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ পানিসম্পদ উপ-মন্ত্রীর

ষ্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):বিশ্বের ইতিহাসে বাংলাদেশের বিরোধীদল বিএনপি আন্দোলনে ব্যর্থ তাই তারা উন্নয়ন বাধাগ্রস্ত করতে বর্তমান সরকারের বিরুদ্ধে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীম।বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাইয়ের চৌহাট এলাকায় বংশী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।পানিসম্পদ উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীম এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বিএনপি নেতারা দেশে করোনা ভাইরাসের টিকা নিয়েও ব্যাঙ্গ করে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিলো। বিশ্বের অনেক উন্নত দেশে করোনা ভাইরাসের টিকা না…

Read More