ষ্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি,২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ের কেলিয়া এলাকায় ধানের চাতালের ছাই দিয়ে বংশী নদী ভরাটের মহা উৎসব যেন কোন ভাবেই থামছেই না । ধামরাই প্রবেশের এই বংশী নদীর পাশ দিয়ে যে রাস্তাটি তা দিয়ে প্রায় দশটি উপজেলার জনসাধারণ ও যানবাহন চলাচল করে প্রতিনিয়িত।
বাতাসে ছাই উড়ার কারনে প্রতিনিয়তই খুবই সমস্যায় পড়তে হচেছ এই রাস্তাটি দিয়ে চলাচলরত জনসাধারণ ও যানবাহনের । বংশী নদীতে ছাই ফেলা বন্ধের নির্দেশনা দিয়ে উপজেলা প্রশাসন বার বার চাতাল মালিকদের নোটিস দিলে ও তা কোন ভাবেই বন্ধ হচেছ না ।
এলাকাবাসী পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
