ষ্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি,২০২১(বিবিনিউজ): সাভাারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বংশী নদীর কুল ঘেঁষা বেশ কয়েকটি স্থান থেকে ভেকু দিয়ে মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়। এর ফলে একদিকে যেমন ঝুঁকিতে রয়েছে নদীর তীর ঘেষা লোকবসতি অন্যদিকে কমছে ফসলি জমি।
সম্প্রতি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি ও গাজীখাল এলাকায় গিয়ে দেখা গেছে এসব স্থানের ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি ট্রাকযোগে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়।
রাঙ্গামাটি এলাকায় গিয়ে দেখা গেছে, বংশী নদীর পাশে ফসলি জমি থেকে ৮/১০ ফুট গর্ত করে ভেকুর সাহায্যে মাটি কাটছে স্থানীয় জসিম উদ্দিন মাষ্টার নামের এক ব্যাক্তি। মাটি ট্রাকযোগে নিয়ে যাচ্ছে পাশের ক্লাস ব্রিকস এন্ড সিরামিক্স নামের একটি ইট ভাটায়। দিন-রাত ২৪ ঘন্টা ট্রাক দিয়ে এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া সার্কেল)শেখ জাহিদ হাসান প্রিন্স জানান,সরকারি জমি,কৃষি জমি,সরকারি খাল যদি অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটির এলাকায় যেখানে ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে সেখানে প্রতিনিধি পাঠাচ্ছি।
আশুলিয়ায় ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়
