নদীর ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ পানিসম্পদ উপ-মন্ত্রীর

ষ্টাফ রিপোর্টার,৪ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):বিশ্বের ইতিহাসে বাংলাদেশের বিরোধীদল বিএনপি আন্দোলনে ব্যর্থ তাই তারা উন্নয়ন বাধাগ্রস্ত করতে বর্তমান সরকারের বিরুদ্ধে আবারও নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীম।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাইয়ের চৌহাট এলাকায় বংশী নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
পানিসম্পদ উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীম এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বিএনপি নেতারা দেশে করোনা ভাইরাসের টিকা নিয়েও ব্যাঙ্গ করে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিলো। বিশ্বের অনেক উন্নত দেশে করোনা ভাইরাসের টিকা না থাকলেও বাংলাদেশের প্রতিটি জেলায় সরকার করোনার টিকা পৌছে দিয়েছে। বিএনপি এখনো দেশ বিদেশে ষড়যন্ত্র করে সরকারকে হঠানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন কোন অপশক্তি বর্তমান সরকারের ক্ষতি করতে পারবে না বলেও বলেন তিনি। এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত বংশী নদী খনন করে নদীর গতি ফিরিয়ে আনার জন্য ও ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে উপ-মন্ত্রী সেখানে এক আলোচনা সভায় যোগদান করেন। অজো এই পারাগায়ে প্রথম কোন মন্ত্রী আসায় স্থানীয়রা ভিড় জমান তাকে এক নজর দেখার জন্য।
অনুষ্ঠানে এসময়,স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমেদ,ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান,ধামরাই পৌর মেয়র গোলাম কবিরসহ স্থানীয় আওয়ামী লীগ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment