ষ্টাফ রিপোর্টার ,৮ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারে শিক্ষার্থী রোহানুল ইসলাম রোহানের হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে এসময় ঢাকা আরিচা মহাসড়কের উলাইল বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসময় নিহতের স্বজন এলাকাবাসী ও সমাজের সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন। উল্লেখ প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৬ ফেব্রুয়ারি রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকায় শিক্ষাথী রোহানুল ইসলাম রোহানকে ছুরিকাঘাত করে হত্যা করে কিশোর গ্যাং…
Read MoreDay: February 8, 2021
তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল মিয়ানমার
৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ ডেস্ক):মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর তৃতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। আজ সোমবার দেশটির শহরগুলোতে জড়ো হয়েছেন অভ্যুত্থানবিরোধী হাজারো বিক্ষোভকারী। তারা বলছেন, প্রায় এক সপ্তাহ ধরে আটক অং সান সু চিকে মুক্তি এবং রাষ্ট্রক্ষমতা থেকে সামরিক বাহিনীর অপসারণ দাবিতে দেশব্যাপী এ আন্দোলন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানায়, আরও বড় আকারে সংগঠিত হচ্ছে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ। সোমবার বৃহত্তম শহর ইয়াঙ্গুনের আন্দোলনে যোগ দিয়েছে বৌদ্ধ ভিক্ষুদের একটি দল। তাদের সঙ্গে প্লাকার্ড হাতে রয়েছেন শত শত শ্রমিক এবং শিক্ষার্থীরাও। আন্দোলনকারীরা সু চির ন্যাশনাল লিগ…
Read Moreগণউপদ্রবের অভিযোগে ৮ কিশোর আটক
৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):গণউপদ্রবের অভিযোগে রাজধানীর ফরিদাবাদ এলাকা থেকে ৮ কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী তাদেরকে আটক করা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর ফরিদাবাদ গ্ল্যাস ফ্যাক্টরি একতা হাউজিং এলাকায় গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে ডিএমপি’র শ্যামপুর থানা পুলিশ ৮ কিশোরকে আটক করেছে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মুচলেকা গ্রহণ করে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি আরও জানান, শ্যামপুর থানা পুলিশ ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গণউপদ্রবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
Read Moreকরোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে ৪০ বছর হলে
৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):৪০ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশনা দেন। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। আজ থেকেই প্রধানমন্ত্রীর এই নির্দেশনা কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও নির্দেশনা দিয়েছেন, টিকা নিতে আগ্রহী কেউ যদি আগাম নিবন্ধন করতে না পারেন, তবে তিনি তাঁর জাতীয় পরিচয়পত্র নিয়ে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে গেলে…
Read Moreটিকা নিলেন প্রধান নির্বাচন কমিশনার
৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টিকা নিয়েছেন। তিনি দেশের সব ভোটারকে নিজ নিজ এলাকা থেকে টিকা নিতে আবেদন জানিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিইসি টিকা নেন। আধা ঘণ্টা পর দুপুর ১২টায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অনেকে মনে করেন, নির্বাচনব্যবস্থায় টিকা দরকার। এ ব্যাপারে মন্তব্য জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন, এ কথা বলার সময় এখন না। টিকাদান কর্মসূচির প্রথম দিনে গতকাল রোববার রাজধানীর ৪৭টি হাসপাতালসহ সারা দেশে প্রায় এক হাজার হাসপাতালে টিকা দেওয়ার কথা…
Read Moreশীতের তীব্রতা আর বাড়বে না
৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):শীতের শেষবেলায় প্রকৃতি ছুঁয়ে গেল বৃষ্টি। তাতে অবশ্য পথঘাট ভেসে যায়নি, সামান্য ভিজেছে মাত্র। কোথাও কোথাও ঝিরিঝিরি, কোথাও আবার নামমাত্র দু-এক ফোঁটা। হিমালীয় এলাকায় প্রভাব ফেলা যে লঘুচাপের জন্য বৃষ্টি নেমেছিল, তার প্রভাব আর নেই। কাজেই বৃষ্টিও আর হবে না, শীতের তীব্রতাও বাড়বে না। গত রাতে দেশের প্রায় আটটি অঞ্চলে কিছু বৃষ্টি হয়েছে। এর মধ্যে খুলনা ও সাতক্ষীরায় বৃষ্টির পরিমাণ ছিল ৩ মিলিমিটার। বরিশাল ও ভোলায় বৃষ্টি হয়েছে ১ মিলিমিটার আর কুমিল্লা ও গোপালগঞ্জে খুব সামান্য। তবে অনেক অঞ্চলে আকাশে মেঘ আছে। আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে,…
Read Moreকরোনার ভ্যাকসিন নিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী
৮ ফেব্রুয়ারী, ২০২১ (বিবিনিউজ):দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান কোভিড- ১৯ এর টিকা নিয়েছেন । এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।রবিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি টিকা নেন।এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা (ও প্রকল্প পরিচালক), ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)’র কর্মকর্তা এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা ঢাকায় মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা গ্রহণ করেন ।
Read More