১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):মূল ভূখণ্ড থেকে ইউনিয়ন তিনটিতে যেতে নৌপথে ৮-১০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হয়। দীর্ঘ এই নদীপথের কারণে যমুনা নদীবেষ্টিত এসব চরে পুলিশের খুব একটা যাতায়াত ছিল না। তবে দিন পাল্টেছে। বিট পুলিশিং কার্যক্রম চালু হওয়ায় বেড়েছে পুলিশের আনাগোনা। আর কমে আসছে সামাজিকসহ ছোটখাটো বিভিন্ন অপরাধ। কমেছে মামলাও। বাঘুটিয়া, বাচামারা ও চরকাটারী নামের এই ইউনিয়ন তিনটি পড়েছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়। প্রতিবছরই যমুনার ভাঙনে এসব চরের বাসিন্দাদের জমিজমা ও বসতবাড়ি নদীতে ভেঙে যায়। আবার শুষ্ক মৌসুমে চর জেগে ওঠে। এতে জমিসংক্রান্ত বিরোধ এসব এলাকায় অন্যতম সমস্যা। এ ছাড়া বাল্যবিবাহ, মাদকসহ…
Read MoreDay: February 14, 2021
দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্ট জিততে ২৩১ রানের টার্গেট পায় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে ২১৩ রানে অলআউট হয়ে লজ্জার হার বরণ করতে হলো স্বাগতিক দলকে। ১৭ রানে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলো ক্রেইগ ব্র্যাথওয়েটরা। চট্টগ্রামে প্রথম ৩ উইকেটে জিতেছিলো ক্যারিবীয়রা। করোনার কারনে দীর্ঘদিন বিরতির পর ক্রিকেটে ফিরে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করলেও, টেস্ট সিরিজে ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে তৃতীয় দিন শেষে গতকাল ৩ উইকেটে ৪১…
Read Moreশিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো
১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):কোভিড ১৯ মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (কওমি ছাড়া) চলমান ছুটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশে গত ৮ মার্চ ২০২০ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল। সেই ছুটি এবার ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো।ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। ছুটি চলাকালীন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।
Read Moreক্যান্সারের ওপর বেশি করে গবেষণার গুরুত্বারোপকরেছেন প্রধানমন্ত্রী
১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসা বিজ্ঞান বিশেষ করে ক্যান্সারের ওপর আরো গবেষণায় গুরুত্বারোপ করে বলেছেন, দেশের পরিবেশ এবং জলবায়ুর সাথে ক্যান্সার কিভাবে বিস্তার লাভ করে সেজন্য গবেষণা দরকার।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে গবেষণার সুযোগ খুবই কম। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা খুব বেশি একটা হচ্ছেনা। যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন।’তিনি আরও বলেন, ‘ক্যান্সার এমন একটা রোগ এবং যেভাবে এর প্রাদুর্ভাব হচ্ছে তার সেভাবে ডায়াগনোসিস আমাদের দেশে হচ্ছে না। দেশের পরিবেশ এবং জলবায়ুর সাথে এই ক্যান্সার কীভাবে বিস্তার লাভ করে সেটার চিকিৎসার জন্য যে গবেষণা দরকার সেটা আমাদের দেশে খুব কমই…
Read Moreটিকার মাধ্যমেই করোনা দূর করব: স্বাস্থ্যমন্ত্রী
১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): করোনা টিকার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ না করে স্বাস্থ্যসুরক্ষার জন্য সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুরের ৩০০ শয্যা করোনা হাসপাতালের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জাহিদ মালেক বলেন, ‘আপনারা হয়তো ভুলে যাননি করোনার উৎপত্তি এই নারায়ণগঞ্জ থেকে হয়েছিল।’ টিকা নিয়ে কোনো ধরনের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে গণমাধ্যমকর্মীদেরও এই টিকা গ্রহণ করে জনসাধারণকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘এই টিকা সবচেয়ে নিরাপদ টিকা এবং এর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই টিকার মাধ্যমেই আমরা…
Read Moreনিষিদ্ধ ঘোষিত জঙ্গীর সক্রিয় ৪ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): রাজধানীর ভাষানটেক ও গাজীপুর জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। র্যাব ৪ জানায়,গোপন সংবাদের ভিতিত্বে ভাষানটেক ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আটক চার জঙ্গী হলো মাহবুব আলম (২৫), আমিরুল ইসলাম (২৪),মামুন মিয়া (২৫), শাহিদা বেগম (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি প্রদান করে এবং তাদের নিকট থেকে ‘আনসার আল…
Read Moreসাভারের আশুলিয়ায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী থানায় অভিযোগ দায়ের করেছেন।রোববার ভোর রাতে আশুলিয়ার গাজীরচটে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে পুলিশ। এর আগে শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।অভিযুক্তরা হলো- আশুলিয়ার গাজীরচট দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ও আরিফ, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা।ভুক্তভোগী কিশোরী ও পুলিশ জানান, ভুক্তভোগী কিশোরী কারখানার ছুটি শেষে গত বুধবার রাত ৮ টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর…
Read Moreব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় মানুষ ভ্যাকসিন নিচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১৪ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের মানুষ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে মানুষের মাঝে কোন নেতিবাচক শব্দ নেই সবাই টিকা নিচ্ছেন যার ফলে করোনা ভাইরাস নির্মুল হয়ে যাবে।এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীবসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
Read More