বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭ জনে

৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):বগুড়ায় বিষাক্ত মদ পানে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। গত রোববার থেকে গত মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতরা বগুড়া সদর উপজেলায় তিনমাথা, কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকা এবং কাহালু, শাজাহানপুর ও সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। মৃতরা হলেন- রমজান আলী (৪০), সুমন রবিদাস (৩০), তার বাবা প্রেমনাথ (৭০) ও চাচা রামনাথ, পলাশ মিয়া (৩৫), সাজু (৫৫), মোজাহার আলী (৭৫), আব্দুল জলিল (৬৫), জুলফিকার রহমান (৫৫), আবুল কালাম (৫০),…

Read More

হাতিরঝিলে আটক ৫৪

৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):দেশের বি‌ভিন্ন স্থান থেকে বেড়াতে আসা বিনোদনপ্রেমীদের অবসর উদযাপন নির্বঘ্ন, শান্তিপূর্ণ ও হয়রানিমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিল ও আশেপাশের এলাকা থেকে আরও ৫৪ জনকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ ও ডিএম‌পির বিশেষ টিম। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত এ নিয়ে মোট ১৫৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের এআই‌জি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রিলেশন্স) মো. সোহেল রানা এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, যাচাই-বাছাই শেষে আটককৃতদের মধ্যে ৪৩ জনকে শর্তসাপেক্ষে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।…

Read More

সকল সরকারি প্রাথমিক শিক্ষক বেতন পাবেন ১৩তম গ্রেডে

৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে ১৩তম বেতন গ্রেড প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতাও শিথিল করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ আদেশে প্রকাশ করা হয়েছে। আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যাঁরা এখনো কর্মরত আছেন, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতন গ্রেড নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো। এ আদেশের ফলে সব শিক্ষক ১৩তম গ্রেডে (১১০০০–২৬৫৯০ টাকা) বেতন পাবেন। গত বছরের ফেব্রুয়ারিতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত…

Read More

সাভারের আশুলিয়ায় জাল সার্টিফিকেট তৈরীর অভিযোগে গ্রেফতার ২

৩ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট তৈরি ও বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব।২রা ফেব্রুয়ারী বিকেলে র‌্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।র‍্যাব-৪ সুত্রে জানা যায় ১লা ফেব্রুয়ারী রাতে আশুলিয়া থেকে তাদের আটক করা হয়। অভিযানকালে জাল সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হহয়। গ্রেফতারকৃতরা- গাইবান্ধা জেলার রবিউল আলম (৪২) ও দিনাজপুর জেলার বেল্লাল হোসেন (২২)। র‌্যাব জানায়, ১ ফেব্রুয়ারী রাতে ঢাকা জেলার সাভার উপজেলাধীন আশুলিয়া থানা এলাকায় একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল শিক্ষা সার্টিফিকেট তৈরির গোপন সংবাদ পায় র‌্যাব।পরে রাতে অভিযান…

Read More

ত্রাণ প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল ,২ প্রতারক গ্রেফতার

৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):পার্বত্য খাগড়াছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের স্বাক্ষর জাল করে কম্বলের জন্য আবেদন করে ফেঁসে গেছেন দুই প্রতারক। এ ঘটনায় দুই প্রতারককে আটক করেছে পুলিশ।সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।আটককৃতরা হলেন-গুঁইমারা উপজেলার জালিয়াপাড়ার মোশাররফ করিম (৪০) ও একই এলাকার মো. নজরুল ইসলাম (২৩)। খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, একটি প্রতারক চক্র ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে খাগড়াছড়ির জেলা প্রশাসক বরাবরে ৮১টি কম্বলের জন্য আবেদন করেন। আবেদনপত্রটি সন্দেহজনক হলে প্রতারক মোশাররফ করিম ও তার…

Read More

করোনায় আক্রান্ত ৩ শতাংশের নিচে

০৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৩৮ জনের। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন। আক্রান্ত লোকজনের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন। মারা গেছেন ৮ হাজার ১৬২ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ২ দশমিক ৯২ শতাংশ। বাংলাদেশে গত বছরের ৮…

Read More

সড়ক দুর্ঘটনায় উগান্ডায় নিহত ৩২

৩ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : উগান্ডায় সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় কাসেসি জেলায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।একটি মানবাধিকার সংস্থা এ খবর জানিয়েছে।উগান্ডা রেড ক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা বুধবার জানায়, যাত্রীবহনকারী একটি ট্রাকের সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসব যাত্রী অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিল।তিনি আরো বলেন, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার নেমে এসেছিল। দুর্ঘটনায় পড়া ট্রাক ও কারের সাথে কাসেসি থেকে আরো দুটি লরি এসে যুক্ত হয়। এরপর বুন্দিবোগিয়ো থেকে আরো একটি গাড়ি যুক্ত হয়। মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনাস্থলে যুক্ত…

Read More

আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের বহিঃপ্রকাশ :ওবায়দুল কাদের

৩ ফেব্রুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও অপপ্রচারের নোংরা বহিঃপ্রকাশ।তিনি বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে, দেশের এতো ‘ভাইব্রেন্ট এবং এক্টিভ মিডিয়া’ যেখানে কোন ধরনের তথ্য পায়নি সেখানে আল জাজিরা টেলিভিশন শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়।’ওবায়দুল কাদের আজ বুধবার সংসদ ভবন এলাকায় তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।লন্ডনে বসে যারা দেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে এবং উস্কানি দিচ্ছে, সেই অশুভ…

Read More