করোনায় আরও ১৩ জনের মৃত্যু

১৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ২৯১ জনের। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪০ হাজার ২৬৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৬ হাজার ৭৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক…

Read More

লিটন-মিরাজের ব্যাটিং ও স্পিনারদের নৈপুন্যে ম্যাচে ফিরলো বাংলাদেশ

১৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ): লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ফলো-অন এড়ানোর পর ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। ফলে প্রথম ইনিংস থেকে ১১৩ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। এই লিডকে সাথে নিয়ে খেলতে নেমে বাংলাদেশ স্পিনাদের তোপের মুখে পড়ে দ্বিতীয় ইনিংসে ৪১ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ১৫৪ রানে এগিয়ে ক্যারিবীয়রা। ব্যাট হাতে লিটন ৭১ ও মিরাজ ৫৭ রান করেন।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয় দিন শেষে গতকাল ৪ উইকেটে…

Read More

২০০ বছর পর রাশিয়া ও ফরাসি নিহত সৈন্যদের দেহাবশেষ সমাধিস্থ

১৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক):১৮১২ সালে নেপোলিয়ানের ব্যর্থ মস্কো অভিযানের বিপর্যয়ে নিহত ফরাসি ও রুশ সৈন্যদের দেহাবশেষ শনিবার পুনরায় সমাধিস্থ করার মাধ্যমে দুই দেশের মধ্যে ্ঐক্যের এক বিরল মুহূর্ত সৃষ্টি হবে।রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্ক নগরীতে ১৮১২ সালে নেপোলিয়নের রাশিয়া অভিযানে ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে নিহতদের ১২৬ জনের দেহাবশেষ পুনরায় সমাধিস্ত করা হবে।সামরিক নেতাদের মৃত্যুতে ফ্রান্সের দ্বিবার্ষিক স্মরণ অনুষ্ঠানের অংশ হিসেবে এ বছর প্রায় ২০০ বছর আগে নিহত সৈন্যদের দেহাবশেষ পুনরায় সমাধিস্ত করা হচ্ছে।মস্কোর ২০০ কিলোমিটারের বেশী পশ্চিমে ভিয়েজমা শহরে সমাধিস্থলে নিহতদের বংশধর এবং কয়েক ডজন রি-এনক্টর যোগ দেবেন। রি-এনক্টরা যুদ্ধকালীন সময়ের আবহ তুলে…

Read More

বিশ্বব্যাপী করোনার টিকা দেয়া সত্ত্বেও সহজে দূর হবে না

১৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক):ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থার (ইসিডিসি) প্রধান সতর্ক করে বলেছেন, করোনাভাইরাস দীর্ঘদিন ধরে থাকতে পারে। গত মাসে বিশ্বে সংক্রমণ প্রায় অর্ধেকে নেমে আসা এবং বিভিন্ন দেশে টিকা দেয়ার কাজ শুরু হওয়া সত্ত্বেও শুক্রবার তিনি এ বিষয়ে সতর্ক করেন।এক সাক্ষাতকারে ইসিডিসি প্রধান এন্ড্রু আমন ইউরোপীয় দেশগুলোর প্রতি করোনা প্রতিরোধী পদক্ষেপ সমূহ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন।স্টকহোম ভিত্তিক এই সংস্থা প্রধান বলেন, করোনা আমাদের সাথে রয়ে যাবে ভেবেই প্রস্তুতি নিতে হবে। বিশেষজ্ঞদের সময়ে সময়ে টিকাকে আরো উন্নত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।গত বছর চীনে শুরু হওয়া এই করোনার…

Read More

সাভারে চলাচলের পথ না পেয়ে গৃহবন্দী হয়ে পড়ছেন প্রতিবন্ধি অসহায় পরিবার

স্টাফ রিপোর্টার,১৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বাড়ির চলাচলের পথ না পেয়ে গৃহবন্দী হয়ে পড়ছেন একটি প্রতিবন্ধি অসহায় পরিবার। রাস্তার জন্য হাতে পায়ে ধরেও পাশের জমির মালিকদের কাছ থেকে কোন সহানুভূতি না পেয়ে শরনাপন্ন হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের। তবুও হচ্ছেনা সুরাহা।আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকার ফিরোজা বেগম। ১০ বছর আগে স্বামী মারা যাবার পর এক ছেলে আর প্রতিবন্ধী এক মেয়ে নিয়েই তার সংসার। ৫ শতাংশ জমির ওপর টিনের ঘর। পোশাক শ্রমিক ছেলের উপার্জনই একমাত্র ভরসা। অভাবের সংসারে অর্থকষ্ট ছাড়িয়ে এখন নতুন সমস্যা হয়ে দাড়িয়েছে বাড়ির চলাচলের পথ। বাড়ির দুই দিকেই প্রভাবশালীরা…

Read More

সাভারে পৃথক ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,১৩ ফেব্রুয়ারি ২০২১ (বিবিনিউজ):নিখোঁজের সাত দিন পরে সাভারে চার বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া অপর ঘটনায় আরও দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।সকালে সংশ্লিষ্ট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে,সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া এলাকার মুনসুর আলীর চার বছলের ছেলে আহাদ গত সাত ফেব্রুয়ারি নিখোঁজ হয়। পরে সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করা হয়। পরে আজ সকালে বাড়ির পাশে একটি গর্তে তার লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশ…

Read More