সাভারে চলাচলের পথ না পেয়ে গৃহবন্দী হয়ে পড়ছেন প্রতিবন্ধি অসহায় পরিবার

স্টাফ রিপোর্টার,১৩ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বাড়ির চলাচলের পথ না পেয়ে গৃহবন্দী হয়ে পড়ছেন একটি প্রতিবন্ধি অসহায় পরিবার। রাস্তার জন্য হাতে পায়ে ধরেও পাশের জমির মালিকদের কাছ থেকে কোন সহানুভূতি না পেয়ে শরনাপন্ন হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনের। তবুও হচ্ছেনা সুরাহা।
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকার ফিরোজা বেগম। ১০ বছর আগে স্বামী মারা যাবার পর এক ছেলে আর প্রতিবন্ধী এক মেয়ে নিয়েই তার সংসার। ৫ শতাংশ জমির ওপর টিনের ঘর। পোশাক শ্রমিক ছেলের উপার্জনই একমাত্র ভরসা। অভাবের সংসারে অর্থকষ্ট ছাড়িয়ে এখন নতুন সমস্যা হয়ে দাড়িয়েছে বাড়ির চলাচলের পথ। বাড়ির দুই দিকেই প্রভাবশালীরা ইট দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। তারা এখন বাড়ি থেকে বের হতে পারছে না।
একসময় বাড়ির চারপাশ ফাকা থাকলে একে একে আশে পাশে ঘর ওঠে বাড়িটির দুই দিকই ঘিরে ফেলেছে। সম্প্রতি পার্শ্ববর্তী অপর বাড়ির মালিক আবদুর রশীদ তার বাউন্ডারি দেয়াল দেওয়ায় বিপাকে পড়েছেন ফিরোজা বেগম। চলাচলের পথের অভাবে ঘরবন্দী হয়ে পড়ছেন তারা।

Related posts

Leave a Comment