২১ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩২৭ জনের। একই সময়ে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৩ শতাংশ। গতকালের তুলনায় করোনায় মৃত্যু বেড়েছে। তবে শনাক্ত কমেছে। গতকাল করোনাভাইরাসে ৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছিল ৩৫০ জনের। আজকের বিজ্ঞপ্তির তথ্য…
Read MoreDay: February 21, 2021
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন হিন্দি গান বাজানোর অপরাধে জরিমানা
২১ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বনভোজনের গাড়িতে হিন্দি গান বাজানোর অপরাধে চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা। আজ রোববার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা দিয়ে বনভোজনের ট্রাক বেপরোয়া গতিতে ও উচ্চস্বরে হিন্দি গান গেয়ে অতিক্রম করছিল। ওই সময় গাড়িটিকে থামানোর সংকেত দেন কর্ণফুলীর ইউএনও। কিন্তু চালক তা না মেনে গতি বাড়িয়ে চলে যান। পেছন পেছন ধাওয়া করে…
Read Moreআন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
২১ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে।অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।রাত ১২টা ১টি মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনার…
Read Moreভারতীয় কাশমেরী কুল চাষ করে লাভবান ধামরাইয়ের হাবিবুর রহমান
স্টাফ রিপোর্টার,২১ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে এই প্রথম বারের মত ভারতীয় কাশমেরী কুল চাষ হয়েছে। ভিনদেশী এ কুল বিক্রি করে লাভবান হয়েছেন ধামরাইর জয়পুরার কান্দাপাড়া এলাকার কৃষক হাবিবুর রহমান।সেখানে তিনি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন তিনি। বিচি না থানায় বাজারে এই কুলের চাহিদাও রয়েছে ব্যাপক। বাজারে প্রতিকেজী কুল বিক্রি হচ্ছে এক’শ টাকা কেজি দরে।এ কুল দেখতে অনেকাংশে লাল, কিছুটা সবুজ। দেশি কুলের থেকে এর স্বাদ খুবই মিষ্টি। সাধারণ দেশি কুলের ভেতরে আঁটি বা বিচি থাকে কিন্তু এ কুলের ভেতরে তা নেই।কুল চাষী হাবিবুর রহমান বলেন,গত কয়েক বছর আগে পাঁচ…
Read Moreপৃথক ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,২১ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা ও আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ বলছে,সকালে সাভারের শিমুলতলা এলাকায় অজ্ঞাত (২২) এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সাভার হাইওয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।এদিকে সকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত (২৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।এছাড়াও সাভারের নয়াবাড়ি ও হরিণধরা এলাকা থেকে রাতে…
Read Moreছয় দফা দাবিতে জাবির শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার,২১ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সস্মেলনে এসময় শিক্ষার্থীরা বলেন তাদের দাবি গুলো চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। ছয় দফা দাবি গুলো হলো,শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে,ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে,হামলাকারীদের বিরুদ্ধে নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করতে হবে,সকল আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিতে হবে,সংঘর্ষের ঘটনার দায় ক্যাম্পাস কর্তৃপক্ষকে নিতে হবে ও আবাসিক হলগুলো দ্রুত খুলে দিতে হবে। সংবাদ সম্মেলনে এসময় অর্ধশতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম…
Read Moreনানা আয়োজনে সাভারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
স্টাফ রিপোর্টার,২১ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২ টা এক মিনিটে সাভার উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে সাভার উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন,উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষজন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি। এর আগে প্রতিমন্ত্রী উপজেলা চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করেন। এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read More