ভারতীয় কাশমেরী কুল চাষ করে লাভবান ধামরাইয়ের হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার,২১ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে এই প্রথম বারের মত ভারতীয় কাশমেরী কুল চাষ হয়েছে। ভিনদেশী এ কুল বিক্রি করে লাভবান হয়েছেন ধামরাইর জয়পুরার কান্দাপাড়া এলাকার কৃষক হাবিবুর রহমান।
সেখানে তিনি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছেন তিনি। বিচি না থানায় বাজারে এই কুলের চাহিদাও রয়েছে ব্যাপক। বাজারে প্রতিকেজী কুল বিক্রি হচ্ছে এক’শ টাকা কেজি দরে।
এ কুল দেখতে অনেকাংশে লাল, কিছুটা সবুজ। দেশি কুলের থেকে এর স্বাদ খুবই মিষ্টি। সাধারণ দেশি কুলের ভেতরে আঁটি বা বিচি থাকে কিন্তু এ কুলের ভেতরে তা নেই।
কুল চাষী হাবিবুর রহমান বলেন,গত কয়েক বছর আগে পাঁচ বিঘা জমিতে পাঁচ হাজার কাশমেরী কুলের চারা রোপণ করেন তিনি চারা রোপনের পরে ফুল আসে এবং প্রচুর পরিমাণে কুল ধরে। আমার বাগান থেকে এ কুল হারভেস্ট করা শুরু হইছে। স্থানীয় কিছু ব্যাপারিসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার এখান থেকে কুল যাচ্ছে। এছাড়া তিনি কুল গাছ থেকে কলম দিয়ে চারা তৈরি করে বিক্রি করেও লাভবান হচ্ছেন। ধামরাই উপজেলা কৃষি অফিস থেকে এ কুল চাষীকে সবধরণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি অফিস।

Related posts

Leave a Comment