ডেস্ক রির্পোট: মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধুকে যৌতুকের কারণে এক পাষন্ড স্বামি পিটিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, নিহতের ভাই ঝিনাইদহ জেলার টিওরদা গ্রামের শেখ আকরাম আলী মাগুরা থানায় অভিযোগ কন রেযে, প্রায় ৭ বছর পূর্বে তার বোন আসমা আক্তারের বিয়ে হয় শ্রীরামপুর গ্রামের আছমত আলীর সাথে।
বিয়ের পর উভয়ে শান্তিতে বসবাস করলেও সাম্প্রতিক কালে পাষন্ড স্বামি যৌতুক দাবী করে স্ত্রীকে প্রায়ই মারপিট ও নির্যাতন করে আসছিলো। রবিবার যৌতুকের কারনে সে স্ত্রীকে মারপিট করলে স্ত্রী আসমা ঘটনাস্থলে মারা যায়। ঘটনার পর পাষন্ড স্বামি মৃত স্ত্রীর গলায় দড়ি বেধে লাশ ঝুলিয়ে রেখে প্রচার করে যে, সে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে মাগুরা থানার পুলিশ ঘটনাস্থলে যেয়ে আসমা আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠিয়েছে।ঘটনার পর থেকে স্বামির বাড়ীর সকল সদস্য বাড়ী ছেড়ে পালিয়ে গেছে। এব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।পুলিশের তদন্ত চলছে।
মিতু/বিবি নিউজ/১৯৮
