লালচে তিল থেকে সাবধান!

ডেস্ক রিপোর্ট:  সাধারণভাবে তিল বা আঁচিল কালো রং-এর হয়ে থাকে। কিন্তু অনেক সময়ে লাল রং-এর তিলও দেখা দেয় শরীরে। এই ধরনের তিল অনেকের চিন্তারও কারণ হয়ে থাকে। কিন্তু সত্যিই কি চিন্তার কিছু রয়েছে এই ধরনের লালচে তিল নিয়ে? সম্প্রতি ‘বি হেলথি’ নামের আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এ নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। গবেষণাপত্রে বলা হচ্ছে, সাধারণভাবে শরীরের যেসব অংশে চামড়ার ঠিক নীচেই শিরা (যেমন ঘাড়, গলা, পিঠ কিংবা বুক) থাকে, সেখানেই এই ধরনের লালচে আঁচিল তৈরি হয়। চলতি কথায় এই জাতীয় আঁচিলকে রুবি পয়েন্ট বলা হলেও ডাক্তারি পরিভাষায় এর…

Read More

ডেস্ক রিপোর্ট: আশুলিয়ায় শিক্ষিকাকে ধর্ষণ করে ভিডিও ধারণ ঘটনার মাত্র একদিনের মাথায় এবার সাভারে এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে জব্বার মিয়া (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে।সাভারের ভার্কতা এলাকা থেকে বৃহস্পতিবার ওই ছাত্রীকে অপহরণ করা হয়। শুক্রবার গভীর রাতে রাজধানীর মিরপুর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় যে মোবাইলটিতে ভিডিও ধারণ করা হয়েছে সেটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।এদিকে এ ঘটনায় কারও নাম প্রকাশ করলে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে…

Read More

ইরাকে বিদ্যুতের খুঁটিতে ৪০ লাশ

ডেস্ক রিপোর্ট: বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে ইরাকের মসুলে ৪০ বেসামরিক মানুষকে হত্যার পর তাদের মরদেহ বিদ্যুতের খুঁটির সঙ্গে ঝুলিয়ে রেখে নিজেদের নৃশংসতার কথা আরেকবার বিশ্ববাসীকে জানিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন থেকে এ কথা জানানো হয়েছে। খবর বিবিসির।এছাড়া আইএসের মোবাইল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা না মানার কারণে প্রকাশ্যে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।আইএসের হাত থেকে মসুল পুনরুদ্ধারে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আইএস। জাতিংসঘের প্রতিবেদন অনুযায়ী, আইএসের নিজস্ব আদালতের নির্দেশক্রমেই এসব হত্যাকাণ্ড চালানো হয়েছে। যাদের হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের মরদেহে কমলা…

Read More

আজ রাজশাহীর জনগণের সাথে ভিডিওকনফারেন্সিং-এর মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে তথা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান প্রচারণায় প্রান্তিক জনগোষ্ঠিকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের সর্বস্তরের জনগণের সাথে আজ শনিবার কথা বলবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের আটটি জেলার জনগণের সাথে কথা বলবেন।’ ইহসানুল করিম জানান, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সাথে জনগণকে সম্পৃক্ত করা তথা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর জনগণের সাথেও কথা বলবেন। এর আগে,…

Read More

যৌতুকের দায়ে গৃহবধূকে পিটিয়ে আহত

ডেস্ক রিপোর্ট: যৌতুকের টাকা না পেয়ে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মীরেরটেক এলাকায় এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ ওঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক। জানা যায়, শুক্রবার রাতে গৃহবধূকে যৌতুকের তিন লাখ টাকা আনার কথা বলেন তাঁর স্বামী। এ সময় গৃহবধূ টাকা আনতে অস্বীকার করলে স্বামী তাঁকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে নিকটাত্মীয়রা খবর পেয়ে ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত)…

Read More

গারো তরুণী ধর্ষণ, প্রধান আসামি আটক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তর বাড্ডায় গারো তরুণী ধর্ষণের ঘটনার প্রধান আসামি রুবেলকে (২৬) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার সকালে র‌্যাব-১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তুহিন আহমেদ গণমাধ্যমকে জানান, রাতে বিমানবন্দর রেললাইন এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ হাজার টাকা ও ওই তরুণীর ব্যবহৃত মোবাইল সেট পাওয়া যায়।এ বিষয়ে বেলা ১১টায় র‌্যাবের মিডিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলেন করা হবে। গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হন। ২৮ অক্টোবর তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি…

Read More

দুপুরে তামিম-রিয়াদের মুখোমুখি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস বনাম মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সের মধ্যে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টায়। মুখোমুখি হবে ফর্মের তুঙ্গে থাকা সৌম্য সরকারের দল রংপুর রাইডার্স এবং সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন এবং সনি সিক্স। বিপিএলের চতুর্থ আসরে পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত শীর্ষে আছে রংপুর রাইডার্স। তারা দুটি ম্যাচ খেলে দুটিতেই জয়লাভ করেছে। তাদের পয়েন্ট ৪। ২ পয়েন্ট কম…

Read More

জাপানে শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট:জাপানের দ্বীপ হনসুতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা  ৬ দশমিক ২। শনিবার আরটি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত নয়টা ৪৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর উত্পত্তিস্থল ছিল সিন্দাই শহর থেকে ৬৫ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৬.২ বললেও জাপান আবহাওয়া সংস্থা এই কম্পটির রেকর্ড করেছে ৫ দশমিক ৮ মাত্রা। ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র অবস্থিত। তবে সেটি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টিইপিসি)। ভূমিকম্পের কারণে কোন সুনামি সতর্কতা জারি করেনি জাপানের আবহাওয়া সংস্থা।…

Read More

দীপন-নিলয় হত্যা : আরো ১ আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আরো এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক ব্যক্তি ফয়সল আরেফিন দীপন ও নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছেন গোয়েন্দারা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম প্রকাশ করা হয়নি। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান জানান, শুক্রবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। সএ বিষয়ে বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।   মিতু/বিবি নিউজ/২২৭

Read More

গাজীপুরে গার্মেন্ট কর্মী খুন, আটক ২

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় তাজউদ্দিনের বাড়ির বাড়াটিয়া এক গার্মেন্ট শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত আজাহার ময়মনসিংহ জেলার ভালুকা থানার সাতেঙ্গা গ্রামের শহিদুল্লাহর ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকার সিলিকন গার্মেন্টের কর্মী। জানা যায়, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বানিয়ার চালা এলাকার তাজউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আজাহারকে (২৬) শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত…

Read More