জাপানে শক্তিশালী ভূমিকম্প

110220_1461293125ডেস্ক রিপোর্ট:জাপানের দ্বীপ হনসুতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা  ৬ দশমিক ২।

শনিবার আরটি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত নয়টা ৪৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এর উত্পত্তিস্থল ছিল সিন্দাই শহর থেকে ৬৫ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৬.২ বললেও জাপান আবহাওয়া সংস্থা এই কম্পটির রেকর্ড করেছে ৫ দশমিক ৮ মাত্রা।

ভূমিকম্পের উপকেন্দ্রের কাছাকাছি ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র অবস্থিত। তবে সেটি কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টিইপিসি)।

ভূমিকম্পের কারণে কোন সুনামি সতর্কতা জারি করেনি জাপানের আবহাওয়া সংস্থা। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রও বলেছে, এতে কোনো ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা নেই।

 

মিতু/বিবি নিউজ/২২৮

Related posts

Leave a Comment