ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার মিরপুরে কলাবোঝাই করিমনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনায় ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিরপুরে বিজিবি সেক্টরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ইসলাম চুয়াডাঙ্গার দামুরহুদার বোয়ালমারী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
মিতু/বিবি নিউজ/৯২
