দিনের শুরুতে ৫ উইকেট হারিয়ে বিপাকে ইংল্যান্ড

110342_4777ডেস্ক রিপোর্ট: ঢাকা টেস্টের সকালটা নিজেদের করে নিলেন মিরাজ-তাইজুলরা। শনিবার সকালে ৩ উইকেটে ৫০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংলিশরা। একপ্রান্ত থেকে দিন শুরু করেন জো রুট ও অন্যপ্রান্তে ছিলেন মঈন আলী।

তবে ১৫তম ওভারে দিনের প্রথম আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। ক্লিন বোল্ড করে মঈন আলীকে (১০) ফেরত পাঠান তিনি।
পরে ১৬তম ওভারে রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন বেন স্টোকস (০)। তাইজুল ইসলামের বলে মুমিনুল হকের ক্যাচে পরিণত হন তিনি।
সর্বশেষ ইংলিশদের সংগ্রহ ১০০/৫। ক্রিজে আছেন জো রুট ৩৪ ও জনি বেয়ারস্টো ১৭ রান নিয়ে।  বৃষ্টির কারণে ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা পুরো হয়নি। ইংলিশরা ১২.৩ ওভার শেষে মাঠ ছাড়ে। শুক্রবার স্বাগতিকদের ২২০ রানের জবাবে খেলতে নামা ইংলিশদের প্রথম উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ৭ রানে প্যাভিলিয়নে ফেরেন বেন ডাকেট। পরে মিরাজের শিকার হন ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্স।   এরআগে তামিম ইকবাল ও মুমিনুল হকের ১৭০ রানের জুটিতে ২২০ রানের সংগ্রহ গড়ে টাইগাররা। তামিম করেন ১০৪ ও মুমিনুল করেন ৬৬ রান। তবে টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতায় পরবর্তী সময়ে আর বড় সংগ্রহ গড়া হয়নি টাইগারদের।

 

 

 

মিতু/বিবি নিউজ/৯১

Related posts

Leave a Comment