ধামরাইয়ে শহীদ আবুল হোসেন ক্লাব কর্তৃক ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৬ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের খড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪ অক্টোবর (শনিবার) বিকেলে খড়ারচর শহীদ আবুল হোসেন ক্লাব ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দল শিবলী একাদশ বনাম কুরঙ্গী উদয়ন সংঘ। ৪-০ গোলে বিজয়ী দল শিবলী একাদশ। খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার ফ্রিজ এবং রানার আপ পুরস্কার ছিল স্মার্ট টেলিভিশন।

উৎসব মুখর পরিবেশে ও হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত ফুটবল টুর্নামেন্টে শহীদ আবুল হোসেন ক্লাব এর সভাপতি ও রোয়াইল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শামসুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন , ধামরাই উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিন, রোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন , দপ্তর সম্পাদক মিকাইল, ধামরাই উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী , বাইশাকান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা,খড়ারচর বাজার কমিটির সাবেক সভাপতি মশিউর রহমান মাখন সহ হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক।

Related posts

Leave a Comment