ডেস্ক রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আগামীকাল থেকে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল রাজধানীর ১৭ নং ওয়ার্ডের হোসেনী দালান দক্ষিণ গেইট সংলগ্ন বক্সি বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অরফানেজ রোড ও উর্দু রোড এলাকার বাসিন্দাদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এর আগে গত ৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর নির্বাচন কমিশন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের রমনা ও উত্তরা এলাকায় স্মার্ট কার্ড বিতরণের একটি পাইলট প্রকল্প পরিচালনা করে। সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।…
Read MoreDay: October 27, 2016
নিজের ভেতরের গুণাবলী জাগিয়ে তুলে সুষ্ঠু সমাজ বিনির্মাণে প্রধানমন্ত্রীর আহবান
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ভেতরের মানবিক গুণাবলী জাগিয়ে তুলে সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অপরের ক্ষতি করতে গেলে সেই ক্ষতিটা যে নিজের হতে পারে সেই চিন্তা থেকে নিজের ভেতরের মানবিক গুণাবলীটা জাগিয়ে তুলতে হবে।’ তিনি বলেন, ‘একটি সামাজিক সচেতনতা সৃষ্টি করা। মানুষের ভেতরের সুপ্রবৃত্তিগুলো যেন জাগ্রত হয় সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। আমি বলব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রচারটা করে যাওয়া, মানুষের ভেতরকার পশুত্বটা যেন জেগে না ওঠে।’ শেখ হাসিনা বলেন, ‘বাবা-মাকেও একটা জিনিষ বুঝতে হবে ছেলে-মেয়ের বিয়ে দিলেই…
Read Moreঅপেক্ষা বাড়ছে স্টুয়ার্ট ব্রডের!
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ৯৯তম টেস্ট খেলে ফেলেছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। অর্থাৎ ঢাকার শততম ম্যাচ খেলার কথা ছিল তার। কিন্তু শুক্রবার থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে মাইলফলক স্পর্শ করা হবে কিনা তার নিশ্চয়তা নেই। কারণ সামনে ভারতের বিপক্ষে লম্বা সিরিজের কথা মাথায় রেখে ব্রডসহ আরও দু-একজনকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট! চট্টগ্রাম টেস্ট শেষে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক খোলাখুলি বলেছিলেন পরিবর্তনের কথা। বাংলাদেশ ও ভারত সফর মিলিয়ে ৯ সপ্তাহের মধ্যে ৭ টেস্ট খেলতে হবে ইংল্যান্ডকে—সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে না খেলিয়ে উপায় আছে! ওই বিবেচনাতেই হয়তো ঢাকায় বিশ্রাম দেওয়া…
Read Moreসাভারে সড়ক দুর্ঘটনায় আহত ৩০
ডেস্ক রিপোর্টার: সাভারে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সাভারের রেডিওকলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, সকালে মানিকগঞ্জ থেকে আসা একটি বাস রেডিওকলোনি এলাকায় অন্য একটি বাসকে ওভারটেক করতে যায়। পরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় বাসটি। এসময় বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে সাভারের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিতু/বিবি নিউজ/৮২
Read Moreশিশুদের সুরক্ষায় হেল্প লাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: শিশুদের সুরক্ষায় ‘১০৯৮’ হেল্প লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সেবার উদ্বোধন করা হয়। ইউনিসেফের উদ্যোগে এই সেবাটি পরিচালিত হবে। যার মাধ্যমে শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন, সামাজিক সুবিধা ও নিরাপত্তা বিষয়ে যে কেউ জানাতে পারবেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যবস্থা নেবেন উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মিতু/বিবি নিউজ/৮২
Read Moreসুপ্রিমকোর্ট খুলছে রবিবার
ডেস্ক রিপোর্ট: ছুটি ও অবকাশ শেষে দীর্ঘ ৫১ দিন পর আগামী রবিবার (৩০ অক্টোবর) থেকে সুপ্রিমকোর্ট খুলছে। গত ৯ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, ঈদ-উল-আযহা, দুর্গাপূজাসহ সরকার ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়ামিত বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ ছিল।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় ঠিক করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়। এ সময় উভয় বিভাগে বেশ…
Read Moreধর্ষিত শিশুটির চিকিৎসায় মেডিকেল বোর্ডের বৈঠক
ডেস্ক রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার ৫ বছরের শিশুটির চিকিৎসার জন্য গঠিত ৯ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠক করেছে। বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) এ বৈঠক হয়। ওই ৯ চিকিৎসক হলেন গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফেরদৌসী আক্তার, শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উল ইসলাম, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আমানুর রসূল ও নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিল্লুর রহমান। এছাড়া শিশু বিভাগের অধ্যাপক ডা. সাঈদ আনোয়ার, বার্ন ইউনিটের ডা. আবুল কালাম, মানসিক বিভাগের অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মামুন, এনেসথেসিয়া বিভাগের…
Read Moreপাক-ভারত সীমান্তে গুলাগুলি, ৫ ভারতীয় সৈন্য নিহত
ডেস্ক রিপোর্ট: চলমান উত্তেজনার মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলে ফের ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এতে ৫ ভারতীয় সৈন্য এবং পাকিস্তানের দুই বেসামরিক নাগরিক নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডন অনলাইনের। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফরের (আইএসপিআর) দাবি, ভারতীয় বাহিনীর উস্কানিমূলক গুলির জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। মঙ্গলবার রাতের ওই গুলি বিনিময়ে ৫ ভারতীয় সৈন্য নিহত এবং সীমান্তে তাদের চারটি সামরিক পোস্ট ধ্বংস হয়ে গেছে। ভিমবার সেক্টরে এ গুলি বিনিময়ের সত্যতা সেনাসূত্রও নিশ্চিত করেছে। আইএসপিআর জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের হারপাল এবং…
Read Moreরাষ্ট্রপতির কাছে নরওয়ের রাষ্ট্রদূতের পরিচয় পেশ
ডেস্ক রিপোর্টার: রাষ্ট্রপতি আবদুল হামিদ নরওয়ের উদ্যোক্তাদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, নরওয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন। সিসেল ব্লিকেন বলেন, নরওয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মূল্য দেয়। তিনি বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে…
Read Moreযারা দেশের অকল্যাণ করে তারা যেন ক্ষমতায় আসতে না পারে : শেখ হাসিনা
ডেস্ক রিপোর্টার: রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশের অকল্যাণ করে তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ‘রাজাকার, আলবদর, যুদ্ধাপরাধী, অর্থ পাচারকারী এবং এতিমের টাকা আত্মস্যাৎকারীরা কোনভাবেই যেন আবার ক্ষমতায় আসতে না পারে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। …তারা ক্ষমতায় এলে আবারো এসব অপকর্ম ঘটাবে।’এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তাঁর দল আর কাউকেই এদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। পূণরায় আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব গ্রহণ করায় বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণের লনে বাংলাদেশ ছাত্রলীগ…
Read More