ডেস্ক রিপোর্ট: দলের কাউন্সিলরদের আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেছেন, সামনে নির্বাচন, জনগণের কাছে যেতে হবে। তাদের সামনে উন্নয়নের বিষয় তুলে ধরতে হবে। দলকে আবার ক্ষমতায় আনতে হবে। রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের দ্বিতীয় দিনে প্রথম অধিবেশনে সূচনা বক্তব্যে শেখ হাসিনা এ আহবান জানান। শেখ হাসিনা বলেন, তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে। আর সেজন্য গত সাত বছরে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে। ব্যাপক প্রচার করতে হবে। জনগণকে…
Read MoreDay: October 23, 2016
বিদেশী প্রতিনিধিরা সাভারের জাতীয় স্মৃতিসৌদে শ্রদ্ধা নিবেদন
বিবি নিউস সার্ভিস: বাংলাদেশ আওয়ামী লীগের ২০ তম সম্মেলনে যোগ দিতে আসা ১২টি দেশের বিদেশী প্রতিনিধিরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ঢাকা থেকে তারা দুপুর ১২টা ১০ মিনিটে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে পৌছলে তাদেরকে স্বাগত জানান গণর্পূত বিভাগের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সি। পরে তারা মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় ১২টি দেশের প্রায় ৪২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন । ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে ঢাকায় ফিরে যান।…
Read Moreজেএসসি-জেডিসি পরীক্ষা নির্ধারিত সময়েই : শিক্ষামন্ত্রী
ডেস্ক রিপোর্ট: আগামী ১ থেকে ১৭ নভেম্বর পূর্বনির্ধারিত সময়েই চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। হঠাৎ করে দায়িত্ব পাওয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষা নিতে কিছুটা চাপ হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংশ্লিষ্ট সবার উদ্দেশে বলেন, এ পরীক্ষা নিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্ব বা অনিশ্চয়তার মধ্যে থাকবেন না। অন্যান্যবার যেভাবে পরীক্ষা হয় এবারো সেভাবে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রস্তুতি নিয়েও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হুট…
Read Moreনির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান শেখ হাসিনার
ডেস্ক রিপোর্ট: তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে, তাদেরকে উন্নয়নের কথা বলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। রবিবার সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনা এসব কথা বলেন।এর আগে আজ সকাল ৯টা ৩৮ মিনিটে সম্মেলন স্থল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পৌঁছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনের শুরুতেই ২০১৯ সালের পরবর্তী…
Read Moreসাংবাদিক মুক্তিযোদ্ধা তিমির দত্ত আর নেই
ডেস্ক রিপোর্ট:- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা তিমির লাল দত্ত আর নেই। আজ সকালে তিনি রাজধানীর বাসাবো’র বাস ভবনে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রæত বারডেম হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক তিমির লাল দত্ত তার কর্মজীবন শুরু করেন দৈনিক খবর পত্রিকার মাধ্যমে, এরপর তিনি সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন।…
Read Moreমারপিটটা ভালোই পারেন সোনাক্ষী সিনহা
ডেস্ক রিপোর্ট: আকিরা দেখেই বোঝা গিয়েছিল, মারপিটটা ভালোই পারেন সোনাক্ষী সিনহা। কন্যার এই প্রতিভা দেখে মুগ্ধ বাবা শত্রুঘ্ন সিনহা। আকিরা ছবির জন্য সোনাক্ষী যতটা পরিশ্রম করেছেন, একজন অ্যাকশন অভিনেতা হয়েও তাঁর বাবাও নাকি ততটা পরিশ্রম করেননি। এ তো গেল বাবার কথা। অন্যদিকে দর্শকেরা বলেছেন, বাপকা বেটি! সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ছিল ফোর্স টু ছবির একটি গানের উদ্বোধনী। সেই অনুষ্ঠানে সহশিল্পীর প্রশংসা করেছেন জন আব্রাহামও। বলেছেন, ‘শুটিংয়ের দ্বিতীয় দিন ছিল একটা মারাত্মক অ্যাকশন দৃশ্যের শুটিং। বোমা বিস্ফোরণের পর আমাকে আর সোনাক্ষীকে ওপর থেকে ঝাঁপ দিতে হবে। আমার জন্য তো সেটা কোনো ব্যাপারই…
Read Moreহাইতির জেল থেকে ১৭০ কয়েদির পালায়ন
ডেস্ক রিপোর্ট: হাইতির একটি জেল থেকে ১৭০ জন কয়েদি পালিয়ে গেছে।, কয়েদিরা জেল থেকে ৫টি রাইফেল নিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। এ সময় একজন কয়েদি ও একজন নিরাপত্তারক্ষী মারা যান। হাইতির রাজধানী পোর্ট-এইউ-প্রিন্স থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে আরকাহাই জেলে এ ঘটনা ঘটে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সহায়তায় হাইতির সরকার কয়েদিদের খোঁজ চালিয়ে যাচ্ছে। দেশটির বিচারমন্ত্রী ক্যামিলে এডওয়ার্ড জুনিয়র রয়টার্সকে জানায়, এই ঘটনায় আমাদের নিরাপত্তা কর্মী মারা গেছেন। তিনজন কয়েদি আহত হয়েছে যাদের মধ্যে একজন মারা গেছেন। পালিয়ে যাওয়াদের মধ্য থেকে ১১ জনকে আটক করতে…
Read Moreগুগল আনল ওয়ালপেপার অ্যাপ
ডেস্ক রিপোর্ট: পিক্সেল স্মার্টফোনের সঙ্গে ঘোষণা দেওয়া ‘ওয়ালপেপারস’ অ্যাপটি উন্মুক্ত করেছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন বা তার পরের সব সংস্করণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপটি সমর্থন করবে। তবে অ্যান্ড্রয়েড ৭.০ বা নোগাট সংস্করণে বিশেষ কিছু ফিচার পাওয়া যাবে। গুগলের নতুন এই অ্যাপ ব্যবহার করে ‘আর্থ’, ‘ল্যান্ডস্কেপ’, ‘লাইফ’, ‘টেক্সচারস’ প্রভৃতি বিভাগের বিভিন্ন ওয়ালপেপার পছন্দ করতে পারবেন ব্যবহারকারী। অ্যাপটি ব্যবহার করে স্মার্টফোনে থাকা অন্যান্য ওয়ালপেপার অ্যাপ কিংবা গ্যালারিতেও ঢুকে ওয়ালপেপার পরিবর্তন করা যাবে। গুগল আর্থ, গুগল প্লাস বা অন্যান্য গুগল সেবা থেকে ছবি পেতে সাহায্য করবে গুগলের অ্যাপটি। নোগাট অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা হোম…
Read Moreবাংলাদেশের লক্ষ্য ২৮৬ রান
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই ইংল্যান্ডের ৮ উইকেট তুলে নিয়েছিলেন সাকিবরা। রবিবার চতুর্থ দিনে সফরকারীদের বাকি দুটি উইকেট তুলে নিতেও খুব বেশি সময় নেয়নি মুশফিক বাহিনী। দিনের প্রথম পাঁচ ওভারের মধ্যেই ইংল্যান্ড হারিয়েছে স্টুয়ার্ট ব্রড ও গ্যারেথ ব্যাটির উইকেট। দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে ২৪০ রান। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে করতে হবে ২৮৬ রান। চতুর্থ দিনের দ্বিতীয় ওভারেই ব্রড সাজঘরে ফিরেছিলেন রানআউটের শিকার হয়ে। দুই ওভার পরে ব্যাটিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফল বোলার অবশ্য সাকিব আল হাসান।…
Read Moreআওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন শুরু
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা ৩৮ মিনিটে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পৌঁছান। এরপর সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। সকাল ৮টা থেকে কাউন্সিল অধিবেশনে প্রবেশ করেন কাউন্সিলররা। শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মিতু/বিবি নিউজ/২৫
Read More