ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।
রবিবার সকাল ৯টা ৩৮ মিনিটে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পৌঁছান। এরপর সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা। সকাল ৮টা থেকে কাউন্সিল অধিবেশনে প্রবেশ করেন কাউন্সিলররা। শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
মিতু/বিবি নিউজ/২৫
