দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্লান্ট গড়ে তোলার ঘোষণা : ক্রীড়া প্রতিমন্ত্রীর

ষ্টাফ রিপোর্টার, ২১ নভম্বের ২০২৬ (বিবিনিউজ): দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্লান্ট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জ্বালানি সংকট মোকাবিলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে এ উদ্যোগ বাস্তবায়নের কথা জানান তিনি। আজ ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সারাদেশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ইতোমধ্যে ১২ হাজার বায়োগ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি বায়োগ্যাস উৎপাদন ও বিক্রির মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় ঋণ কার্যক্রম সহজ করা হবে। এছাড়া মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা…

Read More