ষ্টাফ রিপোর্টার,২০ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ):ঢাকার সাভারে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, পুরাতন ফ্যাসিবাদীদের এ দেশে ফিরে আসার আর কোনো সুযোগ নেই।
“পুরাতন ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নাই। শেখ হাসিনার বিচার হবে। বিচারের পরে কোনো নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকলে, তারা রাজনীতি করতে পারবে।” সাভার উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী।
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ,নায়েবে আমীর মাওলানা মুফতি সাঈদ নূর ,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ,ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ এমপি ,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ,কেন্দ্রীয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ এবং ঢাকা জেলা উত্তর খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ প্রমূখ। সংঘাত, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে সাভারে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তর শাখা।
সমাবেশে বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলার উন্নতি, দ্রুত সড়ক মেরামত, সন্ত্রাস ও চাঁদাবাজি চিরতরে বন্ধ এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এছাড়া যেকোনো ধরনের জনরোষ এড়াতে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নেরও জোরালো দাবি জানানো হয় এই সমাবেশ থেকে।
ফ্যাসিবাদীদের ফিরে আসার কোনো সুযোগ নেই:সাভারে মামুনুল হক
