শেখ এ কে আজাদ,১২ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ):সাভারে শ্রমিক আন্দোলনের নামে যারা উস্কানি দিবে, নাশকতা করবে তাদেরকে নেতা-কর্মী নিয়ে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাভার পৌর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আল মুসলিম গার্মেন্টস এর সামনে বিএনপি নেতা-কর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচী পালনকালে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, শ্রমিকরা আমাদের ভাই-বোন। তাদের ন্যায্য দাবির সাথে আমরা আছি। কিন্তু শ্রমিক আন্দোলনের নামে কেউ যদি কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা করতে চায়, তাদেরকে ছাড় দেওয়া হবে না। বিএনপির নেতা-কর্মীরা মাঠে থেকে…
Read MoreDay: November 12, 2026
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আজ সকাল সাড়ে ১০টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ৩১)-এই সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ…
Read More