বানরের জন্য মাসিক বরাদ্দ ৩০ হাজার টাকা


২৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে শতবছর ধরে বসবাস করে আসছে ঐতিহ্যবাহী বানরের পাল। তবে দীর্ঘদিন ধরেই সরকারি-বেসরকারি কোন উদ্যোগ ছিলো না তাদের দেখভালের জন্য। এজন্য চরম খাদ্য সংকটে ছিলো প্রাণিগুলো। অবশেষে দুঃখ ঘুচেছে বানরের। প্রাণীগুলির জীবন রক্ষায় মাসিক ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আর এ জন্য উপজেলার রাজস্ব খাত থেকে এক বছরের জন্য ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এসব তথ্য জানিয়েছেন ধামরাইয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী৷

এর আগে গত ২৮ সেপ্টেম্বর ‘প্রকৃতভাবে বিদ্যমান বানর রক্ষায় অর্থ ব্যয়ের অনুমোদন’ বিষয়ের উপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং বাংলাদেশ সচিবালয় বরাবর আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।

রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. সামছুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত ও স্মারকের পরিপ্রেক্ষিতে ধামরাই উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে প্রাকৃতিকভাবে বিদ্যমান খাবার বাবদ প্রতি মাসে ৩০ হাজার টাকা বিধি মোতাবেত ব্যয়ে প্রশাসনিক অনুমোদন দেয়ার নির্দেশ দেওয়া হলো।

ধামরাই উপজেলা পরিষদের প্রায় চার কোটি টাকার রাজস্ব তহবিল থেকে এই প্রাণিগুলোর জন্য বছরে তিন লাখ ষাট হাজার টাকা খরচ করা হলে আশা করি, কারো কম পড়বে না। এতে ধামরাইবাসীর প্রশংসা কুড়ান তিনি। অনেকেই ইউএনও’র এই পোস্ট শেয়ার দিয়ে তাকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে জানতে চাইলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই বলেন, একমাস আগে আবেদন করেছিলাম। বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। আমি সবার সম্মতিতেই এ আবেদন করেছি। এখন প্রতিদিন বানরদের জন্য এক হাজার টাকা করে খরচ করা হবে। আর মাসে ৩০ হাজার টাকা। এমন একটি ইতিবাচক সিদ্ধান্তে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Related posts

Leave a Comment