০২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিজ্ঞাপনমুক্ত বা ক্লিনফিড প্রদর্শনের আইন মানা বিদেশি চ্যানেলগুলোর যেমন দায়িত্ব, একইসাথে যারা সেগুলো এখানে সম্প্রচার করে, তাদেরও দায়িত্ব। আজ দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান শেষে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বছরের পর বছর ধরে আমদের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিদেশি চ্যানেলগুলো বিজ্ঞাপনসহ সম্প্রচার করছে। এর প্রেক্ষিতে দেশ প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার বিনিয়োগ থেকে বঞ্চিত…
Read MoreDay: October 2, 2021
বিএনপি’র কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে : সেতুমন্ত্রী
০২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে। বিএনপি’র কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে।আজ শনিবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।‘বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকারের হৃদকম্প শুরু হয়েছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই নতুন নতুন তথ্য উপস্থাপন করেন আর মাঝে মাঝে তাঁর বাকচাতুর্য কল্পনাকেও হার মানায়। এ সব সৃজনশীল কথামালার চাতুরীতে ফখরুল ইসলাম আত্মতৃপ্তি বোধ করতে পারেন, কর্মীদের রোষানল থেকে…
Read Moreজাপার মহাসচিব জিয়াউদ্দি বাবলুর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
০২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৯টা ১২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যান। জাপা সূত্র জানায়, করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ৬ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতার কারণে তাকে একবার লাইফ সাপোর্টেও নেওয়া হয়।জিয়াউদ্দিন বাবলু দুই…
Read Moreমিছিলে মিছিলে মুখরিত ধামরাই
০২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):ঢাকার ধামরাই আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে মিছিলে মিছিলে মুখরিত করে তুলে নেতাকর্মীরা। পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ১৬টি ইউনিয়ন থেকে বিভিন্ন চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে এ অনুষ্ঠানে যোগ দেন। ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার বিকেলে অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ও পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন। এসময় মাঠটিতে ব্যাপক লোকের সমাগম ঘটে। সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাসুম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র গোলাম কবিরসহ জেলা উপজেলার নেতাকর্মীরা।জানা…
Read Moreবাংলাদেশের ৮০% প্রবীণ অসংক্রামক রোগে ভুগছেন
০২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): বাংলাদেশের প্রবীণদের (৬০ বছর বা তদূর্ধ্ব) ৮০ শতাংশই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) ও বিষণ্নতার মতো অসংক্রামক রোগে ভুগছেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১’ উপলক্ষে শুক্রবার আয়োজিত এক ওয়েবিনারে গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। আইসিডিডিআরবির বিজ্ঞানী ও ইনিশিয়েটিভ ফর ননকমিউনিকেবল ডিজিজেসের প্রধান আলিয়া নাহিদ গবেষণার ফলাফল উপস্থাপন করেন। ‘দ্য গ্লোবাল হেলথ নেটওয়ার্ক এশিয়া’ এবং ‘ক্লিনিক্যাল রিসার্চ প্ল্যাটফর্ম বাংলাদেশ’ এই ওয়েবিনারের আয়োজন করে। ওয়েবিনারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘লিঙ্কিং ইউথ টু দ্য ওয়াইজ ফর ডিজিটাল ইকুইটি…
Read More