স্কুলশিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): জন্ম সনদের মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা করোনার টিকার জন্য আবেদন করতে পারবে। পরীক্ষামূলকভাবে টিকা নেয়া স্কুলশিক্ষার্থীদের ১০-১৪ দিনের পর্যবেক্ষণ শেষে সারা দেশের ২১টি কেন্দ্রে শিশু-কিশোরদের টিকাদান কার্যক্রম শুরু হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। এ সময় তিনি বলেন, জন্ম সনদ দিয়ে স্কুলশিক্ষার্থীদের নিবন্ধন উন্মুক্ত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) থেকে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। তারাই নিবন্ধন করতে পারবে, যাদের নাম…

Read More

বিজ্ঞাপন ছাড়াই সম্প্রচার করছে জি বাংলা

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচার করছে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ এ তথ্য জানিয়েছেন। জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন। বন্ধ থাকা বাকি চ্যানেলগুলোও পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোয়াব সভাপতি। গত ১ অক্টোবর বিজ্ঞাপন দেখায় এমন বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয় সরকার। আর ওই দিনই সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় অপারেটর ও পরিবেশকরা।

Read More

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, গ্রেফতার ১

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করায় বরগুনার পাথরঘাটায় এক কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। ওই কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে ওই কিশোর নিজ নামের ফেসবুক আইডি থেকে উপজেলার কিরণপুর এলাকার ইমরান মোল্লার একটি ফেসবুক পোস্টে ধর্ম সম্পর্কে কটূক্তি করে তা ট্যাগ করে দেয়। এর জের ধরে এলাকার মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। বিষয়টি জানতে পেরে পুলিশ আজ ভোরে…

Read More

প্রতারণা জেনেও ব্যবস্থা নেয়নি সংস্থাগুলো

১৬ অক্টোবর, ২০২১( বিবিনিউজ ):ই–কমার্স খাতের অনেক প্রতিষ্ঠান মূল্যছাড়ের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিল। সে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ তদন্তে আগেই উঠে এসেছিল। এ নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও সতর্ক করা হয়েছিল। কিন্তু দায়িত্বশীল ওই সব সংস্থার কোনোটিই এ প্রতারণা বন্ধের ব্যবস্থা নেয়নি। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এক আলোচনা সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। ই–ক্যাবের (ই–কমার্স অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ) উদ্যোগে ‘ই–কমার্স পলিসি টক’ শিরোনামে এ আলোচনা সভা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, তাঁরা এক–দেড় বছর আগেই বিভিন্ন ই–কমার্স প্রতিষ্ঠানের…

Read More

আশ্বিনেও সারা দেশে কেন এত গরম

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): বেশ কয়েক দিন ধরে সারা দেশেই বেশ গরম অনুভূত হচ্ছে। দিনপঞ্জি বলছে, আজ শনিবার আশ্বিনের শেষ দিন। আগামীকাল রোববার থেকে কার্তিক মাস, অর্থাৎ শরৎ শেষে হেমন্তের শুরু। এ সময় শীতের আগমনী বার্তা পাওয়ার কথা থাকলেও গরমে টেকা দায়। দিনের বেলার তাপ তো থাকছেই, রাতেও কমছে না বললেই চলে। আশ্বিনের শেষ, অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এত গরমের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদেরা বলছেন, প্রতিবছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ অতিক্রম করার সময় বৃষ্টি ঝরায়। কিন্তু এবার খুব একটা বৃষ্টি না হওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। তাই বেশি…

Read More

খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকার গৃহীত কৃষিবান্ধব নীতি ও কার্যক্রমে দানাদার খাদ্য, মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমান বিশ্বে পাট ও কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, ধান ও সবজি উৎপাদনে তৃতীয়, আম ও আলু উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনে পঞ্চম অবস্থানে রয়েছে। বর্তমানে আমাদের মোট খাদ্যশস্য উৎপাদন বেড়ে ৪ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার মেট্রিক…

Read More

আইপিএলে কে কোন পুরস্কার পেলেন

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ডেস্ক): অবশেষে শেষ হলো আইপিএলের ১৪তম সংস্করণ। এবারের আইপিএল হয়েছে করোনাভাইরাসের চোখ রাঙানির মধ্যে ভারত ও সংযুক্ত আরব আমিরাতে। করোনার কারণে খেলার মাঝ পথেই ভারতে শুরু হওয়া আইপিএল স্থগিত করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতে সফল সমাপ্তি হয় আইপিএল-২০২১। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৬৫ রান তুলতে সক্ষম হয় সাকিবের কলকাতা। এদিকে, খেলা শেষে জানা গেল ব্যক্তিগত অজর্নের বিষয়টিও।ফাইনালের সেরা খেলোয়াড় প্রোটিয়া তারকা…

Read More

আপনি যখন একা থাকবেন তখন নিজের চিন্তাভাবনার বিষয়ে সতর্ক থাকবেন

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ):বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ওবায়দুল কাদের। নোয়াখালীর এ রাজনীতিবিদ বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। প্রায় নিজের কাজের বিভিন্ন আপডেট, ছবি ও নিজস্ব চিন্তাভাবনা শেয়ার করেন ফেসবুকে। আজ শনিবার ফেসবুকে বিখ্যাত একটি উক্তি পোস্ট করেছেন ওবায়দুল কাদের। উক্তিটি হলো, আপনি যখন একা থাকবেন তখন নিজের চিন্তাভাবনার বিষয়ে সতর্ক থাকবেন। তার এ পোস্টে দুই হাজারের বেশি মন্তব্য এসেছে, প্রতিক্রিয়া দেখিয়েছেন ১৫ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। অনেকেই ওবায়দুল কাদেরের এ উক্তি সম্পর্কে একমত পোষণ করেছেন।

Read More