আশুলিয়ায় হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট ২০২১(বিবিনিউজ ): আশুলিয়া থেকে প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যমানের হেরোইনসহ মোঃ সোহরাব আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

বুধবার সকালে র‌্যাব-৪ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৯টার দিকে আশুলিয়ার শ্রীপুরে অভিযান পরিচালনা করে ৫২ লাখ টাকা মূল্যের ৫২০ গ্রাম হেরোইন, একটি মোবাইল, মাদক বিক্রির নগদ টাকাসহ সোহরাব আলীকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, সাভার ও ধামরাইসহ আশেপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো বলেও সংবাদ বিজ্ঞপ্তিকে উল্লেখ করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment