স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় দশ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী ৩৫ বছরের যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে,আশুলিয়ার কাঠগড়া এলাকায় দশ বছরের ওই শিশু বাবা মার সাথে একটি বাড়িতে ভাড়া থাকতেন। পরে ওই শিশুকে গতকাল চক লেটের লোভ দেখিয়ে প্রতিবেশী ৩৫ বছরের যুবক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের বিষয়টি এলাকাবাসী বুঝতে পারলে ধর্ষণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশের কাছে সোর্পদ করেন। এঘটনায় ধর্ষণের শিকার শিশুটির পরিবার ধর্ষণকারী যুবককে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে।
এবিষয়ে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন,ধর্ষণকারী যুবককে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাভারে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার
