সাভারে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার


স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট ২০২১(বিবিনিউজ ):সাভারে বিদ্যুৎ এর তার চুরি করার সময় দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে পুলিশ। রাতে তাদেরকে আটক করে পুলিশ।
পুলিশ বলছে,রাতে ঢাকা আরিচা মহাসড়কের পাশে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের গেটে বিদ্যুৎ এর তারি চুরি করার সময় কিশোর গ্যাং সদস্য রতন ও সানি ইসলাম। পরে তাদেরকে আটক করে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদেরকে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করেন তারা। আটক দুই কিশোর গ্যাং সদস্যের বাড়ি সাভারের কাতলাপুর ও ব্যাংক কলোনী এলাকায়। এঘটনায় সাভার মডেল থানায় একটি তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
দুই জনকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার এস আই তাহমৃদুল ইসলাম।

Related posts

Leave a Comment