
সাভার,৯ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):দেশে বর্তমান সময়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে কোন অনিয়ম হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন দেশে সকল বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে শেখ হাসিনার সরকারের সময় কেউ না খেয়ে থাকবে না জানিয়ে তিনি আরও বলেন বিএনপি ক্ষমতায় থাকতে দেশের মানুষ কষ্টে ছিলো বর্তমান সময়ে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে বলেও বলেন তিনি।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
