২৯ অগাস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতই চোখের চিকিৎসা নিয়েছেন। প্রধানমন্ত্রী আজ সকাল ৮টায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মত বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকেট কেটে চিকিৎসা গ্রহণ করেন। এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে অনুরূপভাবেই চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে প্রেস সচিব জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসাসেবা গ্রহণকালীন হাসপাতালের কর্মকান্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।
Read MoreDay: August 29, 2019
মেক্সিকোয় বারে হামলায় ২৮ জন নিহত
২৯ আগস্ট, ২০১৯ ( বিবিনিউজ): মেক্সিকোর একটি ক্লাবে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। হামলাকারীরা ক্লাবটির ভিতরে প্রবেশ করে বেপরোয়া গুলি চালায় এবং যারা নাচ-গানে আনন্দ করছিলো তাদের ভিতরে আটকে আগুন ধরিয়ে দেয়। বুধবার কর্মকর্তারা একথা জানান। ক্লাবটির পরিচালকরা জানান, নিহতদের মধ্যে অনেক নর্তকী রয়েছে। তারা সেখানে কাজ করতো। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অর্বাদর কোয়াতজাকোয়ালকস নগরীতে এ ‘লজ্জাজনক’ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেডারেল কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করবে। স্থানীয় কর্তৃপক্ষ ও সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যে দ্বন্দ্ব থেকে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাতে সেখানে এ ভয়াবহ…
Read Moreসারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে :ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বুধবার সকালে সাভারের আশুলিয়ার কালারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্লোব বায়োটেক লিমিটেড ও কমিউনিটি ক্লিনিক সহায়ক ট্রাস্ট এর আয়োজনে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ডেঙ্গু সচেতনতা করণ বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন এখনো ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন কোন না কোন রোগী মারা যাচ্ছে এবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত সচেতন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন ডেঙ্গু প্রতিরোধ সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা…
Read Moreসাভারের আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে নিহত ২
সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরন করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আহাদ পরিবহনের মালিক জলিল এবং ওই পরিবহনের চালক জাহাঙ্গীর। প্রাথমিকভাবে জানা গেছে তাদের দুজনেরই বাড়ি পাবনা জেলায়। ফায়ার সার্ভিস জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করা আহাদ পরিহনের একটি বিকল বাস ওই পরিবহনের অপর একটি বাসের সাথে বেধে টেনে নিয়ে যাওয়ার জন্য রশি দিয়ে বাধার সময়…
Read Moreসাভারের আশুলিয়ায় প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার বিভিন্ন গ্রাামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাইজুল কবিরের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে এ সময় তিতাসের প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেন। স্থানীয়দের অভিযোগ শ্রীপুর এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। বৃহস্পতিবার সকালে তিতাস গ্যাস কতৃপক্ষ ওই…
Read Moreধামরাইয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
ধামরাই,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে শেখ ফরিদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শেখ ফরিদ ধামরাইয়ের চান্দখালী গ্রামের শেখ শাহজাহান মিয়ার ছেলে। সে ভাড়ায় মাইক্রোবাস চালাতেন। গেল রাত বারোটার দিকে ধামরাইয়ের চান্দখালি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত শেখ ফরিদ তার ভাড়ায় চালিত মাইক্রোবাসটি গ্যারেজে পার্কিং করে মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে অজ্ঞাতপরিচয়ে এক দল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে। পড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে মৃত অবস্থায় সড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ রাতেই…
Read Moreগণসংহতি আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদেন
সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):গণসংহতি আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে নেতাকর্মীরা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদের সময় এসময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল,সদস্য মহি উদ্দিন পাপ্পু,সদস্য বাচ্চু ভুইয়া,সদস্য জুলহাস নাইন বার,সদস্য দীপক রায়।
Read More