
সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):গণসংহতি আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে নেতাকর্মীরা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদের সময় এসময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল,সদস্য মহি উদ্দিন পাপ্পু,সদস্য বাচ্চু ভুইয়া,সদস্য জুলহাস নাইন বার,সদস্য দীপক রায়।
