২৪ আগস্ট, ২০১৯(বিবিনিউজ): ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে সেতুর রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান ও ২০ জন আহত হন। আজ শনিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের কারও নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের…
Read MoreDay: August 24, 2019
বাংলাদেশের দুর্দান্ত জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ শুরু
২৪ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : জয় দিয়ে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়ন শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল ২ গোলের ব্যবধানে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশের পক্ষে ম্যাচের ১৫ ৮৩ মিনিটে দুইটি গোল করেন মিরাদ। এ চাড়া রহমান, সরকার এবং রাজু যথাক্রমে ২১, ৪৫ এবং ৯৬( অতিরিক্ত সময়ে) একটি করে গোল করেন। পক্ষান্তরে ম্যাচের ১৭ এবং ৩২ মিনিটে ভুটানের হয়ে একটি করে গোল করেন দর্জি ও চোজাং। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৩-২ ব্যবধানে পরাজয়ের এ টা ছিল ভুটানের টানা…
Read Moreবাংলাদেশের হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্টের সাথে
২৪ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. শামীম আহসান শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট ইয়েমি ওছিনবাজোর সাথে আবুজায় তার রাষ্ট্রীয় বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার ঢাকায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকালে বাংলাদেশের হাই কমিশনার দ্বিতীয় মেয়াদে নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। এ সময় হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীর ফলে সৃষ্ট সংকট মোকাবিলা করার বিষয় ইয়েমিকে ব্রিফ করেন। বাংলাদেশ হাই কমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সব ক্ষেত্রে বাংলাদেশের অসামান্য অর্জন সম্পর্কেও নাইজেরীয় ভাইস প্রেসিডেন্টকে অবহিত করেন। জবাবে তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর…
Read Moreঅধ্যাপক মোজাফফরের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
২৪ অগাস্ট, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যতম প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মোজাফফর) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ সকালে অধ্যাপক মোজাফফরের জাতীয় পতাকা মোড়ানো কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। দেশ বরেণ্য এই রাজনৈতিক ব্যক্তিত্বের কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলী অর্পনের পর তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে নেতৃত্ব প্রদানকারী মুজিনগর সরকারের উপদেষ্টা ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। পরে দলের জ্যেষ্ঠ নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগ…
Read Moreসাভারে ডেঙ্গু সচেতনা মুলক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত
সাভার,২৪ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারে ডেঙ্গু সচেতনা মুলক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভার বাজার বাসষ্ট্যান্ডে সাভার ফার্মেসী ডেভেলপমেন্ট এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মহাসড়কে একটি র্যালি বের করা হয়। র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। মানববন্ধন ও র্যালিতে এসময় সাভারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Read Moreবিএনপি আন্দোলনে ব্যর্থ হওয়া একটি রাজনৈতিক দল:ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,২৪ আগস্ট,২০১৯(বিবিনিউজ):বিএনপি আন্দোলনে ব্যর্থ হওয়া একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির কোন লাভ নেই তাদের আন্দোলন রাজপথে মোকাবেলা করা হবে বলেও বলেন তিনি। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক…
Read More