
সাভার,২৪ আগস্ট,২০১৯(বিবিনিউজ):বিএনপি আন্দোলনে ব্যর্থ হওয়া একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভারের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে জানিয়ে তিনি বলেন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে বিএনপির কোন লাভ নেই তাদের আন্দোলন রাজপথে মোকাবেলা করা হবে বলেও বলেন তিনি।
সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা দৌলা,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
