শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে আগামী সোমবার

৩১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকা ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) যৌথ উদ্যোগে এবং দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেখ কামাল মেমোরিয়াল ফার্স্ট সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০১৯’। আগামী ২-৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে সার্ক দেশভুক্ত পাাঁচটি দেশ স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা অংশ নিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্ন দ্রষ্টা শেখ কামালের নামে শুরু হওয়া টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ইমপ্যাক্ট পিআর। টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ শনিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে…

Read More

যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিষিদ্ধ ঘোষণা

৩১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্র শুক্রবার ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরআগে জাহাজটি জিব্রাল্টার প্রণালীতে কয়েক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছিল। এটি আটক রাখতে ওয়াশিংটনের প্রচেষ্টা চালানো সত্ত্বেও পরে ট্যাঙ্কারটিকে ছেড়ে দেয়া হয়। মার্কিন অর্থমন্ত্রনালয় জানায়, সন্ত্রাস দমন আদেশের আওতায় গ্রেস-১ হিসেবে পরিচিত ট্যাঙ্কারটিকে ‘কালো তালিকাভূক্ত’ করা হয়েছে। ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ২০১৫ সালে করা যুগান্তকারী পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছে। মাত্র দু’সপ্তাহ আগে…

Read More

অপরাধীদের আইনের আওতায় আনা হবে : খালিদ মাহমুদ

৩১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষ্ণা রায়ের দুর্ঘটনার জন্য দায়ী অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আজ ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন,কৃষ্ণার চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে সুস্থ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া আইন শৃংখলা বাহিনী তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করবে। এসময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস এবং হাসপাতালের পরিচালক আব্দুল গনি মোল্লাহ উপস্থিত ছিলেন। কৃষ্ণা রায় গত মঙ্গলবার বাংলামোটরে বাসের চাপায় গুরুতর আহত হন।…

Read More

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন রাষ্ট্রপতি

৩১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আজ সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। রাষ্ট্রপ্রধান লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন এবং ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক…

Read More

বিএনপি রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৩১আগস্ট,২০১৯(বিবিনিউজ):বিএনপি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে কোন ষড়যন্ত্র করছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌরসভায় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি জামায়াত সবসময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে এছাড়া তাড়া সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে জানিয়ে তিনি আরও বলেন বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলেও…

Read More