বিএনপি রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৩১আগস্ট,২০১৯(বিবিনিউজ):বিএনপি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে কোন ষড়যন্ত্র করছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌরসভায় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি জামায়াত সবসময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে এছাড়া তাড়া সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে জানিয়ে তিনি আরও বলেন বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলেও জানান তিনি।
পরে প্রতিমন্ত্রী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়াস বাংলাদেশ আইডিইবি ও সাভারের জামসিং,আশুলিয়ার পাথালিয়া জামগড়া ও সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডে আলোচনা সভায় যোগদেন।
অনুষ্ঠানে এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment