নতুন ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি বেশি, মশা মারা হচ্ছে না

১০ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):জমে থাকা পানিতে মশার বিস্তার হচ্ছে। নগরে ডেঙ্গু–আতঙ্কের মধ্যে দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোতে মশকনিধনে তেমন কোনো কার্যক্রম নেই। এসব এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নির্মাণকাজ এবং জলাশয় বেশি থাকায় এসব এলাকায় ডেঙ্গু নিয়ে ঝুঁকিও বেশি। কিন্তু কর্তৃপক্ষের কোনো ভ্রুক্ষেপই নেই। নতুন যুক্ত হওয়া এসব ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ব্যক্তি ও সরকারি পর্যায়ে বিভিন্ন নির্মাণকাজ চলছে। সড়ক, নর্দমা, পানিনিষ্কাশন নালা তৈরি হচ্ছে সিটি করপোরেশনের উদ্যোগে। পাশাপাশি অসংখ্য বহতল ভবন নির্মিত হচ্ছে ব্যক্তি উদ্যোগে। এসব নির্মাণকাজের স্থানে জমে থাকা পানিতে এডিসসহ অন্য মশা জন্মে। এ ছাড়া…

Read More

মেসির দেয়া গোলটিই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেরা

১০ আগস্ট ২০১৯ (বিবিনিউজ) : দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গত বছর সেরা ফরোয়ার্ড নির্বাচিত হওয়ার পর সেরা গোলের স্বীকৃতি পেলেন বার্সেলোনার সুপার তারকা লিওনেল মেসি। গল মৌসুমে চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিকে মসির করা গালটিই সেরা নির্বাচিত করলো উয়েফা ডট কম। ঐ ম্যাচের ৮২ মিনিটে বক্সের বাইরে লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহোর ভুলে ফ্রি-কিক পেয়েছিলো বার্সেলোনা। স্বাভাবিকভাবে ফ্রি-কিকটি নিতে নেন আর্জেন্টিনার মেসি। মস্তিষ্কের তীক্ষ বুদ্ধি ও নিজ পায়ের জাদুতে লিভারপুলের গোলপোস্টের ডানদিকের ওপর দিয়ে কোনাকুনি শটে গোল আদায় করে নেন মেসি। ঝাঁপ দিয়েও বল ধরতে না পেরে,…

Read More

প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান

১০ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান এখন পুরোপুরি প্রস্তুত। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সোমবার এখানে সকাল ৮টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আজ শনিবার ঈদগাহ ময়দানে গিয়ে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে ঈদগাহ ময়দানের প্যান্ডেল নির্মাণ, বৃষ্টি থেকে রক্ষার জন্য ত্রিপল ও সামিয়ানা টাঙানো, অন্যান্য সাজ সজ্জাসহ সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় ঈদগাহ ময়দান প্রস্তুতি কাজ সরেজমিন পরিদর্শন করবেন। পরে মেয়র সেখানে ঈদগাহের সার্বিক…

Read More

প্রধানমন্ত্রী ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন

১০ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ আগস্ট তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা ও কর্মী, বিচারক এবং বিদেশী কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতা ও কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্বিজীবী এবং সকল শ্রেণী ও পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রেস সচিব বলেন, পরে প্রধানমন্ত্রী একই স্থানে সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রী…

Read More

পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিমের

১০ আগস্ট, ২০১৯ ( বিবিনিউজ ): সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম মক্কায় সমবেত হয়ে শুক্রবার তাদের বার্ষিক পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। সেখানে ঘাম ঝরানো প্রচন্ড গরমের মধ্যে তারা হজের কার্যক্রম শুরু করেন। খবর এএফপি’র। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের তাদের জীবনে অন্ততপক্ষে একবার অবশ্যই হজ পালন করতে হবে। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে…

Read More