ইমরানকে নমনীয় ভাষা ব্যবহারের পরামর্শ ট্রাম্পের

২০ আগস্ট, ২০১৯(বিবিনিউজ):জম্মু ও কাশ্মীর পরিস্থিতি নিয়ে ‘নমনীয় ভাষা’ ব্যবহার করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এ কথা বলেন। জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ইমরান খানকে ফোন করলেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ হয় ট্রাম্পের। প্রায় ৩০ মিনিট স্থায়ী সে কথোপকথনে পাকিস্তানি নেতাদের ‘চরম বাগ্‌বিতণ্ডা এবং ভারতবিরোধী সহিংসতায় উসকানি দেওয়ার’ বিষয়টি উত্থাপন করেছেন মোদি। হোয়াইট হাউস বলছে,…

Read More

এ্যাশেজ : তৃতীয় টেস্ট থেকে স্মিথের নাম প্রত্যাহার

. ২০ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : লর্ডস টেস্টে মাথায় আঘাত পাওয়ার পর চলমান এ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ক্রিকেট অস্ট্রেলিযার পক্ষ থেকে আজ এ কথা জানানো হয়েছে। সিরিজের প্রথম দুই টেস্টের তিন ইনিংসে দুই সেঞ্চুরি ও ৯২ রান করা ৩০ বছর বয়সী স্মিথ গত শনিবার লর্ডসে প্রথম ইনিংসে জোফরা আর্চারের বাইন্সারে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘হেডিংলিতে এ্যামেজের তৃতীয় টেস্ট থেকে স্টিভ স্মিথ নাম প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার অস্ট্রেলিয়া দলের অনুশীলন মিস করার কোচ…

Read More

এডিস মশার প্রাদুর্ভাব কমতে শুরু করেছে : সাঈদ খোকন

২০ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, এডিস মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের প্রথম সপ্তাহকে লক্ষমাত্রা নির্ধারণ করে ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছে। মশার উৎসস্থল ধ্বংসে বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রম চালানোর ফলে এডিস মশার প্রাদুর্ভাব ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে এ অবস্থা স্থিতিশীল রয়েছে।’ আজ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন এবং ডেঙ্গুর লার্ভা ধ্বংসের…

Read More

ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী আগামীকাল

২০ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : জাতি আগামীকাল শ্রদ্ধাবনতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী পালন করবে। দেড় দশক আগে এইদিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তখন বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। মূলত আওয়ামীলকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত তথা চার দলীয় জোট সরকার রাষ্টযন্ত্র ব্যাবহার করে নৃশংসতম গ্রেনেড হামলা চালায়। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আইভি রহমান ও…

Read More