ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে ট্রাকের ধাক্কায় আবদুল হামিদ (৪০) নামে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
শুক্রবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে নগরীর কোর্ট স্টেশন সংলগ্ন চারখুটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, দায়িত্ব পালন শেষে মোটরসাইকে রাতে বাড়ি ফিরছিলেন আব্দুল হামিদ।
নগরীল চারখুটার মোড় এলাকায় আসলেই চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। ঘাতক ট্রাক চালক ও তার সহকারীকে আটক করতে পারেনি পুলিশ।
মিতু/বিবি নিউজ/২৩
