ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইবার সিকিউরিটি বিষয়ে সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ডিজিটাল সুবিধা ব্যবহার করে কেউ যেন অপরাধ কার্যক্রম চালাতে না পারে সে ব্যবস্থাও আমাদের নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। সাইবার সিকিউরিটি বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে।… বিশেষ করে আর্থিক খাত এবং গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনভাবেই বিঘ্নত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’ এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এ বিষয়ে জনসম্পদ তৈরি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় দেশের…
Read MoreDay: October 19, 2016
আইসিটি সেক্টরে বাংলাদেশ একটি রোল মডেল : জয়
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশ নিজস্ব পরিকল্পনা, অর্থ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ক্ষেত্রে বিশ্বে একটি রোল মডেল হয়েছে। তিনি বলেন, আজ গর্ব করেই বলতে পারি, আমরা কঠোর পরিশ্রম, পরিকল্পনা ও অর্থ দিয়ে প্রাথমিক অবস্থা থেকে বাস্তবতায় ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। কিছু বিদেশী কোম্পানি এ ব্যাপারে কিছু ভূমিকা রাখলেও ডিজিটালাইজেশনের বেশির ভাগ কাজ আমাদের নিজস্ব কোম্পানি করেছে। জয় বলেন, আমরা যখন প্রাথমিক পযার্য়ে ডিজিটালাইজেশন করার পরিকল্পনা করি, তখন অনেক বিদেশী কোম্পানি আমাদের দেশ ডিজিটালাইজেশন করে…
Read Moreমহাকাশ গবেষণা কেন্দ্রে পৌঁছেছে চীনা দুই নভোচারী
ডেস্ক রিপোর্ট:- চীনের দুই নভোচারী বুধবার এই প্রথমবারের মতো দেশটির নতুন মহাকাশ গবেষণা কেন্দ্রে প্রবেশ করেছেন। মহাকাশে নিজস্ব স্টেশন তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছে চীন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, মিশন কমান্ডার জিং হাইপেং তিয়ানগং-২(স্বর্গীয় প্রাসাদ)নামের গবেষণা কেন্দ্রে প্রথম প্রবেশ করেন। এর পর সেখানে প্রবেশ করেন চেন দং। বার্তা সংস্থা জানায়, এই দুই নভোচারী সেখান থেকে দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান। তারা সেখানে ৩০ দিন অবস্থান করবেন। মহাকাশে এটি হবে চীনা নভোচারীদের সবচেয়ে দীর্ঘতম অবস্থান। সেখান থেকে পৃথিবীতে ফিরে আসার আগে তারা কক্ষপথে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।…
Read Moreডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধন করলেন শেখ হাসিনা
ডেস্ক রিপোর্ট:- ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’ উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। বুধবার সকাল ১০টা রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) থেকে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে উদ্বোধনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে পরিপূর্ণ ডিজিটাল সেবা এনে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রযুক্তিগত বিকাশের বিষয়টি মাথায় রেখে কাজ করে গেছে আওয়ামী লীগ সরকার। উল্লেখ্য, এ বছর ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। মিতু/বিবি নিউজ/১১
Read Moreসৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর
ডেস্ক রিপোর্ট:- স্বদেশিকে হত্যার দায়ে এক প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদে তিন বছর আগে বিবাদের সময় এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে প্রিন্স তুর্কি বিন সৌদ আল-কবিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। প্রিন্স কবিরের মৃত্যুদণ্ড রাজধানীতেই কার্যকর করা হয়েছে। তাঁর মৃত্যুদণ্ড কীভাবে কার্যকর করা হয়েছে, তার বিস্তারিত বিবরণ জানানো হয়নি। তবে দেশটিতে শিরশ্ছেদের মাধ্যমেই অধিকাংশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, চলতি বছর সৌদি আরবে প্রিন্স কবিরসহ ১৩৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।…
Read Moreইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপসহ কয়েকটি স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে ৬ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পশ্চিম জাভার সুবাং এলাকার ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) বরাত দিয়ে স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, উত্তর বানতেন, পশ্চিম জাভা ও রাজধানী জাকার্তায় সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এমনকি কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি। বিএনপিবির মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো বলেন, ভূমিকম্পের উপকেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫৪…
Read More