বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র এ বছরই মুক্তি পাবে: হাছান মাহমুদ

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ এ বছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।আজ শনিবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাসের প্রতিক্রিয়ায় মন্ত্রী এসব কথা বলেন। সংসদে বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে প্রশ্ন করেন। এ চলচ্চিত্রে কারা অভিনয় করছেন, তা জানতে চান বিএনপির হারুনুর রশীদ। অভিনয়শিল্পীরা ভারতীয়, না বাংলাদেশের, সে প্রশ্ন করেন বিএনপির এই সাংসদ। এর আগে জাতীয় পার্টির ফিরোজ রশীদ তাঁর যাচাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে ‘মুঘল-ই-আজম’সহ একাধিক আন্তর্জাতিক সিনেমার…

Read More

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ

০৯ জুন ২০২১(বিবিনিউজ ): বসবাসের অযোগ্য শহরের তালিকায় সর্বনিম্নে থাকা ১০ দেশের মধ্যে ঢাকা রয়েছে চতুর্থ স্থানে। বসবাসযোগ্যতার দিক দিয়ে ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এখন ১৩৭তম। বিভিন্ন দেশের শহরের ওপর জরিপ চালিয়ে ১৪০টি শহরের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। এ তালিকায় ১৩৭ নম্বরে রয়েছে ঢাকা। নতুন এ জরিপ অনুসারে ২০২১ সালে বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপানের ওসাকা। তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড।ইকোনমিস্টের প্রতিবেদন অনুসারে, বসবাসযোগ্য শীর্ষ ১০ শহরের মধ্যে নিউজিল্যান্ডের দুটি, জাপানের দুটি, অস্ট্রেলিয়ার চারটি ও সুইজাল্যান্ডের দুটি রয়েছে। বসবাসযোগ্য শহরের…

Read More

বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন নির্মাণ ও প্রচারে সরকারকে দিতে হবে ২ লাখ টাকা :তথ্যমন্ত্রী

৬ জুন ২০২১(বিবিনিউজ): বিজ্ঞাপনে বিদেশি শিল্পী নিয়ে কাজের ব্যাপারে নীতিমালায় সংযোজন করে ‘ফি’ নির্ধারণ করলো সরকার। জানা গেছে, বিদেশি শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন নির্মাণ ও প্রচার করলে সরকারকে ২ লাখ টাকা করে দিতে হবে নির্মাতাদের। আর যে টেলিভিশন চ্যানেল ওই বিজ্ঞাপন দেখানো হবে, তাদের দিতে হবে ২০ হাজার টাকা। আজ রবিবার সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, আমরা নীতিমালায় সংযোজন করেছি, বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপন তৈরি করতে পারবে, তবে ফি দিতে হবে। এটি…

Read More

ভারতের মহারাষ্ট্রে ১৮৬ স্কুলশিক্ষার্থী করোনা আক্রান্ত

২৫ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ ডেস্ক):ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি স্কুলের ১৮৬ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। এরা সবাই একটি হোস্টেলের শিক্ষার্থী। ওই স্কুলটি রাজ্যর ওয়াসিম জেলায়। স্কুলের আরও চার শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। ছাত্র ও শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ার পরই ওই স্কুলকে করোনা সংক্রমণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে দুই সপ্তাহ আগে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য কেরালার দুটি স্কুলের শিক্ষার্থী-শিক্ষকেরা করোনায় আক্রান্ত হন। রাজ্যের মালাপ্পুরাম জেলার পাশাপাশি দুটি স্কুলের দশম শ্রেণির ১৮৯ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়। একই সঙ্গে স্কুলে ৭০ জন শিক্ষক ও কর্মীও আক্রান্ত হন করোনায়। এরপর মহারাষ্ট্রের ১৮৬ স্কুল…

Read More

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাউশি

২৫ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):২০২১ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রেরিত ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংযুক্ত করা হয়েছে। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের অবহিতকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উক্ত বিজ্ঞপ্তিতে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) অনুরোধ…

Read More

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের আহ্বান প্রধানমন্ত্রীর

১৭ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখতে সম্ভব সবকিছু করার আশ্বাস দিয়ে বিজয়ের ইতিহাসকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য অধিকহারে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘সঠিক ইতিহাস যাতে সবাই জানতে পারে। কারণ, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারি বীরের জাতি। সেই বিজয়ের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম যেন মনে রাখতে পারে, সেই ধরণের চলচ্চিত্র আরো নির্মাণ হওয়া দরকার।’’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা করা হয়েছে, উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের চলচ্চিত্রে শিল্প ও সংস্কৃতি…

Read More

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে সংসদে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল পাস

১৮ নভেম্বর ২০২০(বিবিনিউজ):নারী ও শিশু নির্যাতন দমন আইনে ‘ধর্ষিতা’ শব্দটির পরিবর্তে ‘ধর্ষণের শিকার’ শব্দবন্ধ বসিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আনা বিল পাস হয়েছে। আজ মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল- ২০০০’ সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে বিলটি গত ৮ নভেম্বর সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে প্রতিবেদন দিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। গতকাল সোমবার সেই প্রতিবেদন সংসদে উত্থাপন করেন সংসদীয় স্থায়ী…

Read More

পরবর্তী শীতের আগে জীবন স্বাভাবিক হতে পারে : প্রত্যাশা বিজ্ঞানীর

১৬ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : করোনার একটি ভ্যাকসিন তৈরির কাজের সাথে জড়িত একজন বিজ্ঞানী আশা প্রকাশ করেছেন, ভ্যাকসিন ব্যাপকভাবে সরবরাহ করা সম্ভব হলে পরবর্তী শীত নাগাদ জীবন স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।যুক্তরাষ্ট্রের বৃহৎ ঔষধ কোম্পানী ফাইজারের সাথে যৌথভাবে জার্মান বায়োটেক যে ভ্যাকসিনটি তৈরি করছে তার সহ প্রতিষ্ঠাতা তুরস্কের ইগুর শাহীন রোববার বৃটিশ টেলিভিশনকে এ কথা বলেন।তিনি আরো বলেন, সবকিছু ঠিকঠাক মতো চললে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে আমরা ভ্যাকসিন সরবরাহ শুরু করতে পারবো।শাহীন বলেন, আমাদের লক্ষ্য আগামী বছরের এপ্রিল নাগাদ ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ সরবরাহ করা।তিনি আশা…

Read More

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর প্রচারণার দায়ে মিরপুর থেকে তরুণী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার, ৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর প্রচারণার দায়ে রাজধানীর মিরপুর থেকে ইসরাত জাহান রেইলি (১৮) নামের এক তরুণীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪।মিরপুরের দারুসসালাম থানার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।এ সময় তার কাছ থেকে উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্মবিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি নামে একজনকে আটক করা হয়েছে। তিনি নিজের নামে ৭ টি ফেসবুক আইডি, ২ টি ব্যক্তিগত…

Read More

অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে না

৪ নভেম্বর ২০২০ (বিবিনিউজ):পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তিতে সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে পরীক্ষা হচ্ছে না। মঙ্গলবার ভর্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অডিটরিয়ামে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে সভায় সভাপতিত্ব করেন। ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সভায় বক্তারা বলেন, ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন সিস্টেম’ সফটওয়্যার ব্যবহার করে বর্তমান অবস্থায় ভর্তি পরীক্ষা নেয়া ঠিক হবে না। সফটওয়্যার দিয়ে ভর্তি পরীক্ষা নেয়ার মতো সক্ষমতা দেশে এখনো তৈরি হয়নি। এই সফটওয়্যার…

Read More