১৬ মার্চ ২০২১(বিবিনিউজ ): সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাভারে বংশী নদীতে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বিকাশ ইসলাম (২১)।
সোমবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে বংশী নদীতে তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। এর আগে রোববার রাত ৮টার দিকে তিনি সাভারের নামাবাজার বংশী নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছিলেন।
পুলিশ বলছে, গতকাল রাত আটটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের এইচ এসসি প্রথম বর্ষের শিক্ষার্থী বিকাশ ইসলাম নিজের ফেসবুকে বাবা মার কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যার কথা উল্লেখ করে বংশী নদীর উপরে ব্রীজ থেকে পড়ে নিখোঁজ হন। পরে খবর পেয়ে সকালে ফায়ার সার্ভিসের ডুবরি দল বংশ নদীতে তল্লাশী করে সাড়ে দশটার দিকে তার লাশ উদ্ধার করে।
এদিকে নিখোঁজ শিক্ষার্থীর একজোড়া স্যান্ডেল বংশী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী সাভারের রেডিওকলোনী এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে বাবা মার সাথে ভাড়া থাকতো সে কুষ্টিয়া জেলার আমান উল্লার ছেলে। কি কারণে ওই শিক্ষার্থী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নদীতে পড়ে আত্মহত্যা করেছেন বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
